1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
সাতক্ষীরা-ভেটখালী ভায়া কালিগঞ্জ মহাসড়কের কাজ পরিদর্শনে করলেন এমপি রবিউল বাশার - দৈনিক কাকশিয়ালী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই সাতক্ষীরা-ভেটখালী ভায়া কালিগঞ্জ মহাসড়কের কাজ পরিদর্শনে করলেন এমপি রবিউল বাশার কালীগঞ্জের ভাড়াশিমলা কলোনিপাড়ায় ডা: মুজিবরের পুকুর পাড়ের প্রাচীর ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসি কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক, সুশীল সমাজ ও নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরা-ভেটখালী ভায়া কালিগঞ্জ মহাসড়কের কাজ পরিদর্শনে করলেন এমপি রবিউল বাশার

  • আপডেট সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। শনিবার

(২৫ জুলাই) দুপুর ১টার দিকে তিনি কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়সহ আশপাশের এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মহাসড়কের নির্মাণকাজের অগ্রগতি এবং সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি দ্রুত স্থানান্তরের বিষয়টি তদারকি করেন তিনি। পাশাপাশি কালিগঞ্জ ফুলতলা মাছের আড়তে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে মাছের আড়ত থেকে মহাসড়ক পর্যন্ত একটি ছোট আকারের পানি নিষ্কাশন ড্রেন নির্মাণের প্রস্তাব দেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা এলজিইডি কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম, এজিএম জিয়াউর রহমান, উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী সজল মুখার্জি, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, প্রত্যায় গ্রুপের পরিচালক সিরাজুল ইসলাম, জলবায়ু কর্মী মারুফ হোসেন, মাসুদ রানা, সংসদ সদস্যের এপিএস শরিফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি রুহুল আমিনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজন।

বৃষ্টির মধ্যেই সংসদ সদস্য চলমান উন্নয়নকাজ ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ সময় তিনি বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে মহাসড়কের উন্নয়নকাজ চলমান থাকায় এবং কিছু কারিগরি কারণে মাঝে মাঝে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। আমরা ইচ্ছাকৃতভাবে কোনো সমস্যা সৃষ্টি করি না। আশা করছি, সড়কের কাজ শেষ হওয়ার আগেই, অর্থাৎ আগামী তিন মাসের মধ্যে বিদ্যুৎ সরবরাহের বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধান হবে।

পরিদর্শন শেষে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বয়ের মাধ্যমে উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন এবং জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency