
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে অনূর্ধ্ব ১৮ টেবিল টেনিস ও দাবা বাছাই প্রতিযোগিতা-২০২৫। সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল ইসলাম খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তৌকির আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আকরাম হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা.শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু,এবং সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন,শান্তি গোপাল চক্রবর্তীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “তারুণ্যই জাতির ভবিষ্যৎ। খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, মননশীলতা ও দেশপ্রেমে উজ্জীবিত করে। এই ধরনের প্রতিযোগিতা তরুণদের মাদক থেকে দূরে রেখে গড়ে তোলে একটি দক্ষ ও সৃজনশীল প্রজন্ম।”
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে-মেয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। বাছাইপর্ব শেষে বিজয়ীদের নিয়ে জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
Leave a Reply