1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালীগঞ্জে ২৫ গুণী কবি-সাহিত্যিককে সংবর্ধনা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

কালীগঞ্জে ২৫ গুণী কবি-সাহিত্যিককে সংবর্ধনা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

শেখ আরিফুজ্জামান রাজু:

সাতক্ষীরা জেলার কালীগঞ্জে ‘কবি তীর্থ দোলনচাঁপা সাহিত্য সংস্কৃতি পরিষদ’-এর উদ্যোগে ২৫ জন গুণী কবি ও সাহিত্যিককে সংবর্ধনা প্রদানের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বেলা ১২টায় অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিমের চেম্বারে এ সভা বসে।

সভায় সভাপতিত্ব করেন পরিষদের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট প্রাবন্ধিক ও সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান। পরিচালনা করেন পরিষদের সভাপতি সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু।

সভায় বক্তব্য রাখেন—

কবি আলী সোহরাব, লেখিকা ইলা দেবী মল্লিক, সাংবাদিক আনোয়ার হোসেন, অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, কবি আমিরুল ইসলাম, জি.এম পারভেজ, জি.এম শাহজাহান (সাজু), সাংবাদিক এস.এম আহমাদুল্লাহ বাচ্ছু, এস.এম আহসান হাবীব, অ্যাডভোকেট সত্য রঞ্জন মন্ডল, শিক্ষক ও কবি শেখ আরিফুজ্জামান রাজু প্রমুখ।

১৪ ফেব্রুয়ারি সাহিত্য সম্মেলন:

“নিঃশর্ত ভালোবাসা বলে কিছু নেই; প্রত্যেক সম্পর্কেই শর্ত থাকে”— এ প্রতিপাদ্য সামনে রেখে আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাহিত্য সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ও দেশের বিভিন্ন স্থান থেকে ১০০ জন কবি-সাহিত্যিককে আমন্ত্রণ জানানো হবে।

প্রাথমিকভাবে জন্মসূত্রে কালীগঞ্জের এবং ৬০ বছরের ঊর্ধ্ব ২৫ জন প্রতিষ্ঠিত লেখকের নাম প্রস্তাব করা হয়েছে।

সম্মাননা, স্মারকগ্রন্থ ও আয়োজন পরিকল্পনা:

দিনব্যাপী আয়োজনে থাকছে—

  • সাহিত্য সম্মেলন
  • গুণীজন সংবর্ধনা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

নতুন সাহিত্যিক অন্বেষণ কর্মসূচি:

সম্মানিত ২৫ জন কবি-সাহিত্যিককে প্রদান করা হবে সম্মাননা সনদ, স্মারকগ্রন্থ ও উত্তরীয়।

এ উপলক্ষে ২৫ জন সাহিত্যিকের জীবনীভিত্তিক একটি স্মরণিকা প্রকাশ হবে, যেখানে স্থানীয় ও জেলার কবিদের লেখা স্থান পাবে।

উদ্বোধক ও অতিথি নির্ধারণ:

  • উদ্বোধক: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
  • প্রধান অতিথি: বিশিষ্ট লেখক ও অবসরপ্রাপ্ত জেলা প্রশাসক দেলোয়ার হায়দার
  • প্রধান বক্তা: কবি দুখু বাঙাল

কমিটি গঠন:

উপদেষ্টা কমিটি (৫ সদস্য)

গাজী আজিজুর রহমান (প্রধান), শেখ আনোয়ার হোসেন, ইলা দেবী মল্লিক, মোস্তফা আখতারুজ্জামান পল্টু, অ্যাডভোকেট সত্যরঞ্জন মন্ডল।

বাস্তবায়ন কমিটি (১৩ সদস্য)

  • আহ্বায়ক: সুকুমার দাশ বাচ্চু
  • যুগ্ম-আহ্বায়ক: অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম
  • সদস্য সচিব: আলী সোহরাব

সদস্য: এস. এম. আহমাদুল্লাহ বাচ্চু, হাফিজুর রহমান শিমুল, শেখ আরিফুজ্জামান রাজু, আমিরুল ইসলাম, শাহাদাত হোসেন, কনিকা সরকার, জি. এম. পারভেজ, শাহজাহান সাজু, রামপ্রসাদ ঘোষ, মমতাজ হোসেন মন্টু।

সভাপতির বক্তব্য:

অধ্যাপক গাজী আজিজুর রহমান বলেন— “সব কবি কবি নয়, কেউ কেউ কবি হয়; সব লেখক লেখক নয়, কেউ কেউ লেখক হয়।”

তিনি কালীগঞ্জকে লেখক-সৃষ্টির সূতিকাগার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও বলেন—“প্রকৃত জ্ঞানীদের মর্যাদা না দিলে নিজে জ্ঞানী হওয়া যায় না; অন্যের লেখকত্বকে সম্মান না করলে নিজের লেখাও সমৃদ্ধ হয় না।”

বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে সাহিত্যচর্চা জনপ্রিয় ও অনুপ্রেরণামূলক করতে নতুন কবি-সাহিত্যিক অনুসন্ধানমূলক কার্যক্রম জোরদার হবে।

 

 

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency