1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস, দোকানে নিহত-৩, আহত একাধিক  - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস, দোকানে নিহত-৩, আহত একাধিক 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি: 

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে সুগন্ধা পরিবহনের একটি যাত্রী বাহী বাস প্রথমে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি কাভার্ডভ্যান ও অটোরিকশাকে ধাক্কা দিয়ে একটি দোকানে উপর উল্টে যায়। এঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা দিকে দাগনভূঞা উপজেলার সিলোনীয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে সুগন্ধা পরিবহনের একটি বাস ফেনী নোয়াখালীর উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। বাসটি দাগনভূঞা উপজেলার সিলোনীয়া বাজারে পৌঁছলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান ও একটি অটোরিকশাকে স্ব-জোরে ধাক্কা মেরে পাশে একটি দোকানে উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসে ও দোকানের ভেতরে থাকা বেস কয়েকজন মারাত্মক ভাবে আহত।

 

দুর্ঘটনা বেশ সময় পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফেনী আধুনিক জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়।

হাসপাতালে নেওয়ার পর হাসপাতালের কর্তৃপক্ষ এক নারী সহ তিনজনের মৃত্যু খবর নিশ্চিত করেন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন দাগনভূঞার খুশিপুরের বাসিন্দা শামিম আরা বেগম ও দক্ষিণ জায়লস্করের বাসিন্দা মো. শ্রাবণ।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন দক্ষিণ জয়লস্করের বাসিন্দা জান্নাত আক্তার বৃষ্টি, তামিম, আফিয়া, সাহাব উদ্দিন, খুশিপুরের বাসিন্দা নাফসি, ফেনী সদরের দক্ষিণ মাথিয়ারার বাসিন্দা আব্দুল্লাহ ও খোদেজা বেগম।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ফেনীর দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency