
।। সুকুমার দাশ বাচ্চু।। কালিগঞ্জ সাতক্ষীরা:
যার বদলির খবর শুনে কালীগঞ্জ উপজেলাবাসির মনে কষ্ট অনুভব করে চোখে জল এসেছে, যিনি সরকারি দায়িত্ব পালনে শতভাগ সেবা সৎ সততা ও কর্ম নিষ্ঠায় প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করায় কালিগঞ্জবাসি দীর্ঘদিন মনে রাখবে, তিনি আর কেউ নন, বিদায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বেসরকারি উন্নয়ন সংগঠন সুশীলন ও কালিগঞ্জ বন্ধু ফোরাম এর আয়োজনে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ২৯ নভেম্বর বেলা ২ টায় কালিগঞ্জ সুশীলন এর আঞ্চলিক কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।কালিগঞ্জ বন্ধু ফোরাম সভাপতি ও সুশীলন এর পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু এর সভাপতিত্বে ও বন্ধু ফোরামের কোষাধাক্ষ সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল,বক্তব্য রাখেন বন্ধু ফোরামের সহ সভাপতি শেখ সাইফুল বারী সফু,সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুর রহমান সুশীলন হিসাবরক্ষক কৃষ্ণ কর্মকার, দিপালী, প্রমূখ। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন কালীগঞ্জের মানুষ অত্যন্ত সুন্দর ও আতিথেয়তা পরায়ণ।তিনি বলেন আমি চেষ্টা করেছি আমার চাকরির সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দিয়ে কাজ করে যেতে পাশাপাশি মানুষকে শ্রদ্ধা জানাতে। কালীগঞ্জের উন্নয়নে অনেক পরিকল্পনা গ্রহণ করেছি যেটি আমি চলে গেলে সেটি হয়তো বাস্তবায়িত হবে। কিন্তু আমি নিজের হাতে করে যেতে পারলে আমার ভালো লাগতো। তিনি আরো বলেন আমার কাজের প্রতি সকলের সহযোগিতা ছিল কালিগঞ্জ উপজেলাবাসীর মানুষের ভালবাসা পেয়ে আমি ধন্য। অনুষ্ঠানে সুশীলন এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও বন্ধু ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কে সুশীলন ও বন্ধু ফোরাম এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পড়িয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে উপজেলা লেডিস ক্লাব,উপজেলা শিক্ষক সমিতি, উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবসহ অন্যান্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়।
Leave a Reply