1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
বেসরকারি শিক্ষকদের ন্যায্য দাবিতে সহমত, শিক্ষার পরিবেশ সৃষ্টিতে কার্যকর পদক্ষেপের আহ্বান - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

বেসরকারি শিক্ষকদের ন্যায্য দাবিতে সহমত, শিক্ষার পরিবেশ সৃষ্টিতে কার্যকর পদক্ষেপের আহ্বান

  • আপডেট সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

লেখক : মুফতি মাওলানা শামীম আহমেদ

সাম্প্রতিক সময়ে বেসরকারি শিক্ষকদের আন্দোলন সারাদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য ও যৌক্তিক দাবি—বেতন বৈষম্য দূরীকরণ, সময়মতো ইনক্রিমেন্ট প্রদান, সরকারি শিক্ষকদের ন্যায় সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নের—জন্য আন্দোলন করে আসছেন।

এই আন্দোলনের প্রতি আমরা আন্তরিক সহমত ও সমর্থন প্রকাশ করছি। কারণ শিক্ষকরা জাতির বিবেক, সমাজ গঠনের প্রকৃত কারিগর। তাঁদের দাবি মানে শিক্ষার ভিত্তি মজবুত করা, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা।

বর্তমানে অনেক বেসরকারি শিক্ষক অল্প বেতনে কঠিন বাস্তবতার মধ্যে জীবনযাপন করছেন। এতে তাদের মনোবল ক্ষুণ্ণ হচ্ছে, যা সরাসরি শিক্ষার মানের উপর প্রভাব ফেলছে। তাই এখন সময় এসেছে শিক্ষকদের কণ্ঠ শোনার, তাঁদের প্রতি সুবিচার করার।

আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাই—

বেসরকারি শিক্ষকদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনুন। শিক্ষকদের মানসিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে শিক্ষার পরিবেশ হবে আরও প্রাণবন্ত, শিক্ষার্থীরা পাবে মানসম্মত শিক্ষা, এবং দেশ এগিয়ে যাবে আলোকিত ভবিষ্যতের পথে।

শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। কারণ শিক্ষকদের অবমূল্যায়ন মানে শিক্ষার অবমূল্যায়ন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency