1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
সাতক্ষীরা ৩ আসনে বিএনপি নেতা ডা: শহিদুল আলম মনোনয়ন না পাওয়ায় কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত   - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

সাতক্ষীরা ৩ আসনে বিএনপি নেতা ডা: শহিদুল আলম মনোনয়ন না পাওয়ায় কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: 

সাতক্ষীরা-৩ কালিগঞ্জ আশাশনি আসনে গরীবের ডাক্তার খ্যাত, সমাজ সেবক বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্জ ডা:শহিদুল আলমের নমিনেশন থেকে বঞ্চিত করায় ৪ নভেম্বর সকাল ৯টা থেকে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে দিনব্যাপী হরতাল অবরোধ কর্মসূচি পালিত হয়। এ সময় দলীয় নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন ।

বিকালে কালিগঞ্জ উপজেলা বিএনপি ডাকবাংলাস্থ কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপুতিতে এক বিশাল বিক্ষোভ প্রতিবাদ মিছিল বাইর হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে কালিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন তারালি চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আজিজুর রহমানের সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহমেদ জাকির, শ্রমিক দলের সেলিম হোসেন প্রমূখ। বিএনপি নেতা নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান বলেন সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষে ডাক্তার শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় দলীয় নেতা কর্মী ও সাধারণ মানুষের জনগণের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে।এর প্রতিবাদে কালিগঞ্জ আশাশনি আসনের মানুষের অংশগ্রহণ কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আগামীকালও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে কালিগঞ্জ ও আশাশনি উপজেলার বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।উল্লেখ্য সাতক্ষীরা ৩ কালিগঞ্জ আশাশুনি আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন মনোনয়ন পান। বিকালে কালীগঞ্জ সরকারি কলেজ মাঠে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও বিশাল সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী কাজী আলাউদ্দিন।

 

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency