1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
সোনাগাজীতে অনৈতিক কাজে বাধা দেওয়ায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা  - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

সোনাগাজীতে অনৈতিক কাজে বাধা দেওয়ায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা 

  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে অনৈতিক কাজে বাধা ও ভিডিও ধারণকে কেন্দ্র করে মো. সুজন (২৫) নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত দশটায় উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরসাহাভিকারী গ্রামের জমাদার বাজার সংলগ্ন রাসেলের কলোনীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রধান আসামি মো. মামুন হোসেন, তার স্ত্রী আসমা আক্তার ও মামুনের শাশুড়ি লিপি আক্তার ও জামসেদ আলম নামে এক যুবক সহ চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মো. সুজন উপজেলার চরদরবেশ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ চরসাহাভিকারী গ্রামের মো. মোস্তফার ছেলে।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, অটোরিকশা চালক সুজন তার স্ত্রী ও চার বছরের মেয়েকে নিয়ে জমাদার বাজার সংলগ্ন ওই কলোনীর বাসায় ভাড়া থাকতেন। পাশের কক্ষে থাকতেন অভিযুক্ত মামুন ও তার স্ত্রী আসমা আক্তার। রোববার (২ নভেম্বর) সকালে জমাদার বাজারের চা দোাকানি দেলেয়ারের সঙ্গে আসমা আক্তারের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সুজনের মোবাইলে ধারণ করেন। বিষয়টি তিনি আসমার পিতা কামাল উদ্দিনকে জানান। ওই ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করে রাতেই মামুন ক্ষিপ্ত হয়ে পরিবারের সদস্যদের নিয়ে সুজনের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন। সুজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ফেনী সদর হাসপাতাল নেয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে তিনটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত সুজনের মা রহিমা বেগম বাদী হঢে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency