1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
সোনাগাজীতে এনসিপি থেকে আরেক সদস্যের পদত্যাগের ঘোষনা  - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

সোনাগাজীতে এনসিপি থেকে আরেক সদস্যের পদত্যাগের ঘোষনা 

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নির্বাহী সদস্য জিয়া উদ্দিন বাবলু বিভিন্ন অভিযোগ তুলে দল থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছেন। তিনি নিজের ফেসবুকের আইডিতে যেসব অভিযোগে দলটি ত্যাগ করলেন, তা হুবহু তুলে ধরা হলো-

আমি জিয়া উদ্দিন বাবলু সোনাগাজী উপজেলা শাখার একজন সদস্য। বিগত কিছুদিন যাবত সাংবাদিক এবং এক্টিভিস্ট জুলকারনাইন সায়েরের একটি পোস্ট এর মাধ্যমে জানতে পারি ফেণী জেলার এনসিপি এর কথিত ছাত্র সমন্বয়ক এবং নেতাদের মামলা বাণিজ্যের বিষয়টি সামনে আসে। মামলা বাণিজ্য ছাড়াও জেলা এবং উপজেলা নের্তৃত্বের টেন্ডার বাণিজ্য, ডিসি/ইউনো অফিস তদবির বাণিজ্য, দলের পোস্ট বাণিজ্য সম্পর্কে আগেই কিছুটা আচ করতে পেরেছি। যা কোন ভাবেই নতুন রাজনীতির পরিচায়ক হইতে পারে না।

অত্যন্ত পরিতাপের সাথে জানাচ্ছি উপজেলা কমিটি হয়েছে ছয় মাস হইতে চলল, কিন্ত জনগণের সমস্যা নিয়ে একজন নেতা কেও কিছুই বলতে দেখা যায় নাই। বার বার সদস্য দের থেকে তাগিদ দেয়া হইলেও তারা মুখে কুলুপ এটে ছিলো কোন এক অজানা কারনে। উনাদের এহেন কর্মকাণ্ডের প্রেক্ষিতে উঠা বিতর্কের উত্তর জনগণের কাছে আমাদের কে দিতে হয়। অতি অবশ্যই আমাদের কাছে উত্তর থাকে না বিধায় আমরা চুপ করে থাকি বোকার মত।

সোনাগাজী উপজেলায় যে কমিটি গঠিত হয়েছে আমি ব্যাক্তিগত ভাবে মনে করি না এই কমিটি সোনাগাজীর মানুষের সমস্যা সমাধানে নূন্যতম ভূমিকা রাখতে পারেন, বরং তারা ভিবিন্ন বড় দলের নেতাদের কোলে বসে কিছুটা সুবিধা আদায়ে ব্যাস্ত হয়ে আছে।

এহেন অবস্থায় আমি এই কমিটির অংশ হইতে অস্বস্তি বোধ করায় আপাতত পদত্যাগের সিদ্ধান্তে উপনীত হয়েছি।

জাতীয় নাগরিক পার্টি এর প্রতি আমার ভালবাসা, জুলাই নের্তৃত্ব এর প্রতি শ্রদ্ধা সবসময় অটুট থাকবে।

ভবিষ্যতে যদি কখনো সুযোগ পাই, সঠিক নেতৃত্ব পাই, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো এই ওয়াদা করে আপাতত এই কমিটি থেকে আমার নাম বাদ দেয়ার অনুরোধ জানাচ্ছি।

ধন্যবাদ

জিয়া উদ্দিন বাবলু

সদস্য

জাতীয় নাগরিক পার্টি

সোনাগাজী উপজেলা

উল্লেখ্য; এর আগে আরও কয়েকজন নেতা দলটি থেকে পদত্যাগ করেছিলেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency