1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত  - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সম্মেলন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে আনোয়ারা বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ন সম্পাদক এডভোকেট শাহানা আক্তার শানু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, ফেনী জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, জেলা যুবদলের সদস্য দাউদুল ইসলাম মিনার, উপজেলা যুবদের সদস্য সচিব ইমাম হোসেন পবির ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল মনজুর সবুজ ও বিএনপি নেতা সেলিম রেজা।

বিএনপি নেতা মহিম উদ্দিন মহিম ও নিজাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি নেতা শেখ আনোয়ার, সাজল হক সোহেল,উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক নুরুল আফছার টিপু, হাসান আহমদ, নুর করিম মেম্বার, বেলাল হোসেন, এনামুল হক শামীম, ছাত্রদল নেতা মিরাজ, উপজেলা মহিলা দলের আহবায়ক কামরুন নেছা বেগম কনা ও সদস্য সচিব কোহিনূর আক্তার।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency