
কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুরে চিংড়ি মাছে জেলি পুশের অভিযোগে আবারো ভ্রাম্যমান আদালত ৭ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত চিংড়ি মাছ পেট্রোল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করেছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ২১ সেপ্টেম্বর বেলা ১২ টায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর তালতলা বাজার এলাকায় মাছ ব্যবসায়ী নজরুল হোসেন তার বাড়িতে গোপনে বাগদা চিংড়িতে জেলি পুশ করছিল। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাসসহ কালিগঞ্জ থানা পুলিশ উপস্থিতিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কালিকাপুর গ্রামের মাছ ব্যবসায়ী নজরুল হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা আদায় ও জব্দকৃত বাগদা চিংড়ি পেট্রোল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
গত তিন মাসে ভেজালকৃত খাদ্যে জিরো টলারেন্স ঘোষণা করে কালিগঞ্জ উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করছে। ইতিপূর্বে বেশ কয়েকটি ভ্রাম্যমান অভিযানে অখাদ্য চিহ্নিত করে মাছ পুড়িয়ে দিয়ে অর্থ দণ্ডিত করা হয়েছে। প্রশাসন আরো শক্ত পদক্ষেপ গ্রহণ করবে বলে অসাধু ব্যবসায়ীদের সাবধান করে দিয়েছে।
Leave a Reply