1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
কুলিয়ারচরে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন কালিগঞ্জে মৌতলায় যৌথ বাহিনীর অভিযান: ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৬ ব্যারেল ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা কালিগঞ্জ উপজেলার আব্দুল খালি রাস্তার কাজ উদ্বোধন করলেন এমপি মুহা: রবিউল বাসার  কালিগঞ্জে তালগাছ কাটার সময় গাছ পড়ে মর্মান্তিক দুর্ঘটনা: এক পথচারীর মৃত্যু   কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএস সি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণি শিক্ষার্থীদের নবীন বরণ  কালিগঞ্জে তেল বিতরণে বিশৃঙ্খলা: উচ্ছৃঙ্খলতার মুখে বন্ধ ফিলিং স্টেশন, বিপাকে সরকারি চাকুরীজীবী, শিক্ষক-সাংবাদিকরা কালিগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আতিকুর রহমান গ্রেপ্তার হয়েছে উত্তর শ্রীপুরে মাওলানা আজিজুর রহমানের পিতা মাস্টার বশির উদ্দিন সরদার এর চেয়েলাম অনুষ্ঠিত 

কুলিয়ারচরে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছয়সূতী ও দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের মাঝামাঝি কাঁঠালতলী এলাকা থেকে আনুমানিক ৩৫ বছরের অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

স্থানীয়দের মতে, ওই নারীকে প্রায়ই কুলিয়ারচরের বিভিন্ন বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন, অনেকেই তাকে চেনতো তবে কেউ তার পারিবারিক পরিচয় জানতেন না। এই নারী প্রায়ই চলন্ত গাড়ির কাছে যেতেন এবং কখনো গাড়িতে ধাক্কা দিতেন বলেও জানান তারা। লাশের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানান।

কুলিয়ারচর থানার ওসি হেলাল উদ্দিন পিপিএম বলেন, সকাল ৮টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যেহেতু ঘটনাস্থল হাইওয়ে থানার অন্তর্ভুক্ত, ভৈরব হাইওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে, হাইওয়ে থানা পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।

ভৈরব হাইওয়ে থানার এসআই শামীম আল মামুন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency