1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, নাজমুল সভাপতি, হাসানুর সহ-সভাপতি, আল আমিন সদস্য সচিব নির্বাচিত - দৈনিক কাকশিয়ালী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই সাতক্ষীরা-ভেটখালী ভায়া কালিগঞ্জ মহাসড়কের কাজ পরিদর্শনে করলেন এমপি রবিউল বাশার কালীগঞ্জের ভাড়াশিমলা কলোনিপাড়ায় ডা: মুজিবরের পুকুর পাড়ের প্রাচীর ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসি কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক, সুশীল সমাজ ও নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ

কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, নাজমুল সভাপতি, হাসানুর সহ-সভাপতি, আল আমিন সদস্য সচিব নির্বাচিত

  • আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ১২ জুলাই রবিবার সকাল ১০ ঘটিকায় ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক প্রতিনিধিদের নিয়ে বিশেষ সভার আয়োজন করা হয়। স্কুলের সিনিয়র শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি শেখ মহিউদ্দিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব (পদাধিকারবলে) মোঃ আল আমিন, বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যোৎসাহী সদস্য শেখ নাজমুল হোসেন, অভিভাবক প্রতিনিধি মোঃ হাসানুর রহমান, হাইস্কুল প্রতিনিধি ও কালিগঞ্জ সরকারী মডেল হাইস্কুলের সিনিয়র শিক্ষক এটিএম শরিফুল আজাদ, অভিভাবক প্রতিনিধি যথাক্রমে ঝুমুর রানী নন্দী, মোছাঃ পাপিয়া খাতুন, বিলকিস সুলতানা, সাংবাদিক ও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য রেদওয়ান ফেরদৌস রনি প্রমূখ।

 

সভায় সর্বসম্মতিক্রমে শেখ নাজমুল হোসেন কে সভাপতি ও মোঃ হাসানুর রহমান কে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ আল আমিন (পদাধিকারবলে), দাতা সদস্য কালিগঞ্জ সরকারী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক প্রদেশ কুমার মল্লিক, হাইস্কুল প্রতিনিধি সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ, অভিভাবক প্রতিনিধি যথাক্রমে ঝুমুর রানী নন্দী, মোছাঃ পাপিয়া খাতুন, বিলকিস সুলতানা, শেখ মনিরুজ্জামান, ইউপি সদস্য আবু মুছা সরদার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মোঃ নূর মোহাম্মদ, শিক্ষক প্রতিনিধি সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মহিউদ্দীন।
সভায় কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দ স্কুলের উন্নয়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency