1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে কিশোরীদের এসআরএইচআর জ্ঞান, নেতৃত্ব ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সচেতনতামূলক কর্মশালা - দৈনিক কাকশিয়ালী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই সাতক্ষীরা-ভেটখালী ভায়া কালিগঞ্জ মহাসড়কের কাজ পরিদর্শনে করলেন এমপি রবিউল বাশার কালীগঞ্জের ভাড়াশিমলা কলোনিপাড়ায় ডা: মুজিবরের পুকুর পাড়ের প্রাচীর ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসি কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক, সুশীল সমাজ ও নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ

কালিগঞ্জে কিশোরীদের এসআরএইচআর জ্ঞান, নেতৃত্ব ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সচেতনতামূলক কর্মশালা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জে সার্ভিস এন্ড ভিশন ফর এডিফাই (সেভ) এর উদ্যোগে এবং Bandhab, Denmark ও CISU-এর সহযোগিতায় বাস্তবায়িত “সাতক্ষীরা জেলায় এসআরএইচআর জ্ঞান, নেতৃত্ব ও সামাজিক উদ্যোগের মাধ্যমে জলবায়ু-সহনশীল কিশোরীদের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১জুলাই) বেলা ২টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

সার্ভিস এন্ড ভিশন ফর এডিফাই (সেভ) এর নির্বাহী পরিচালক আয়শা সিদ্দীকার সভাপতিত্বে
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. হাবিবুল্লাহ প্রমুখ।

কর্মশালায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, ভদ্রখালী মাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী, মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সারথী সেন, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু রায়হান, দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুর্শিদা পারভীনসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সেভ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

SAVE-এর পক্ষ থেকে স্বাগত বক্তব্যে বলা হয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় অঞ্চলের কিশোরীরা স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক বিভিন্ন ঝুঁকির মুখোমুখি হচ্ছে। এ প্রেক্ষাপটে কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR), মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা (MHM), নেতৃত্ব বিকাশ এবং স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মশালায় প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল এবং প্রধান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্পের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন, নিরাপদ পানি ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার জোরদার করা এবং নেতৃত্ব ও সামাজিক উদ্যোগের মাধ্যমে কিশোরীদের ক্ষমতায়ন।

সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency