1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন - শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' - দৈনিক কাকশিয়ালী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই সাতক্ষীরা-ভেটখালী ভায়া কালিগঞ্জ মহাসড়কের কাজ পরিদর্শনে করলেন এমপি রবিউল বাশার কালীগঞ্জের ভাড়াশিমলা কলোনিপাড়ায় ডা: মুজিবরের পুকুর পাড়ের প্রাচীর ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসি কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক, সুশীল সমাজ ও নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ

কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু, কালীগঞ্জ, সাতক্ষীরা:

​‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়ব, আগামীর শুদ্ধতা নিশ্চিত করব’—এই অঙ্গীকার নিয়ে সাতক্ষীরার কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করতে শুরু হয়েছে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা। একই সঙ্গে ধূলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততার চর্চাকেন্দ্র ‘সততা স্টোর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপক) আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় ধূলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক দল অংশ নেয়।

​প্রথম পর্বের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছিল—‘দুর্নীতির মাত্রা কমানো সম্ভব, সমূলে উৎপাটন অসম্ভব।’ প্রতিযোগিতায় অংশ নিয়ে তথ্য, শাণিত যুক্তি ও বাস্তব উদাহরণের নিপুণ উপস্থাপনে পক্ষে-বিপক্ষে মুখরিত করে তোলে বিতার্কিকেরা। তরুণদের এ প্রাণবন্ত যুক্তি-তর্কের লড়াইয়ে প্রতিফলিত হয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দীপ্ত প্রত্যয়।

​প্রতিযোগিতার প্রথম পর্ব শেষে বিচারকদের রায়ে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে—সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং মৌতলা মাধ্যমিক বিদ্যালয়। আয়োজকরা জানান, আগামী ২৮ জুলাই সকাল ১০টায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আটটি দলের অংশগ্রহণে দ্বিতীয় রাউন্ডের বিতর্ক অনুষ্ঠিত হবে।

​উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ধূলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা আবু রায়হান।

​প্রতিযোগিতায় বিচারক ও অতিথি হিসেবে বক্তব্য দেন—উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সোমা বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেন এবং উপজেলা দুপক-এর সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক শামীমুর রহমান, দুপক সদস্য মাহমুদুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

​সমাপনী বক্তব্যে সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু বলেন, “শিক্ষার্থীদের মনে সততা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমের বীজ বুনে দিতেই এই উদ্যোগ। এটি তাঁদের আগামী দিনে দায়িত্বশীল ও দুর্নীতিমুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।” চূড়ান্ত পর্ব শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে তিনি জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency