1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালীগঞ্জের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ায় এলাকায় উত্তেজনা: পুলিশের হস্তক্ষেপে থমথমে অবস্থা - দৈনিক কাকশিয়ালী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই সাতক্ষীরা-ভেটখালী ভায়া কালিগঞ্জ মহাসড়কের কাজ পরিদর্শনে করলেন এমপি রবিউল বাশার কালীগঞ্জের ভাড়াশিমলা কলোনিপাড়ায় ডা: মুজিবরের পুকুর পাড়ের প্রাচীর ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসি কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক, সুশীল সমাজ ও নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ

কালীগঞ্জের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ায় এলাকায় উত্তেজনা: পুলিশের হস্তক্ষেপে থমথমে অবস্থা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর হাসানকাটি দীর্ঘদিনের যাতায়াতের রাস্তা বন্ধ করে গাছ কাটার অভিযোগে এলাকায় উত্তেজনা অবশেষে থানা পুলিশের মধ্যস্থতায় বন্ধ। ঘটনাটি ঘটেছে গত ২০ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে উপজেলার হাসানকাটি গ্রামে উপজেলার রায়পুর হাসানকাটি গ্রামের মৃত বিজয় বিশ্বাসের ছেলে দুলাল চন্দ্র বিশ্বাস বাদী হয়ে রায়পুর গ্রামের শামসুর রহমানের ছেলে হাফিজুর, মেয়ে শিরিনা, রেহানা, ফিরোজা ও শামসুর রহমান হাপিজা সংঘবদ্ধ হয়ে রাস্তার ইট তুলে ফেলে রাস্তার দুই সাইডে গাছ সহ অন্যান্য গাছ কাটতে থাকলে তারা নিষেধ করলে উত্তেজনা বিরাজ করতে থাকে এক পর্যায়ে দুলাল চন্দ্র বিশ্বাস প্রতিকারের জন্য কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে জানালে থানা পুলিশ ঘটনাস্থলে এসে গাছ কাটা ও রাস্তার কাজ বন্ধ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

জানা গেছে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার হাসানকাটি মৌজা বিএস ২২ নং খতিয়ানে লিখিত হাল ৩০ দাগে ২৬ শতক জমি প্রথম পক্ষ দুলাল চন্দ্র বিশ্বাস নিজের নামে রেকর্ড প্রাপ্ত হয়। উক্ত হাল ৩০ দাগে কারো ১৬ শতক জমি প্রাপ্ত হয় যাতে পাকা বিল্ডিং বসতবাড়ি নির্মাণ করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছে। এবং কিছু জমিতে পুকুর খনন ও কিছু জমিতে মৌসুমী তৈরি তরকারি ও নালিশ জমিতে পথ হিসাবে ব্যবহার করে আসছে। ৩১ দাগে মোট জমি ২.৬০ একর দুলাল চন্দ্র বিশ্বাসের রেকর্ডি ২৬ শতক জমি। কিন্তু প্রতিবেশী শামসুর রহমান গং পূর্ব শত্রুতার যে ধরে আক্রোশ মূলক দীর্ঘদিনের যাতায়াতের রাস্তার ইট তুলে রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি ও গাছ কেটে ক্ষতিগ্রস্ত করে। থানা পুলিশ তাদেরকে আগামী বৃহস্পতিবার থানায় হাজির হয়ে মীমাংসার জন্য উভয় পক্ষকে উপস্থিত থাকার আহ্বান জানায়। এদিকে বয়োবৃদ্ধ ক্ষতিগ্রস্ত দুলাল চন্দ্র বিশ্বাস গত ২১ সেপ্টেম্বর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরায় ফৌজদারি কার্যবিধি আইনের ১৫৭ ধারায় বিধান মতে প্রার্থনা করলে বিজ্ঞ আদালত ২২ সেপ্টেম্বর যাতায়াতের পথের বিষয়টি সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ কে নালিশি সম্পত্তি উন্মুক্ত থাকার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency