1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. দিলারা বেগমের স্মরণে জেলা নাগরিক কমিটির শোক সভা অনুষ্ঠিত  - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ-
চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. দিলারা বেগমের স্মরণে জেলা নাগরিক কমিটির শোক সভা অনুষ্ঠিত 

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

।।সুকুমার দাশ বাচ্চু।। কালিগঞ্জ সাতক্ষীরা: 

সাতক্ষীরা জেলার শিক্ষা ও সামাজিক অঙ্গনে এক উজ্জ্বল আলোকিত শিক্ষাবিদ প্রফেসর ড. দিলারা বেগম। গত ১০ জানুয়ারি ২০২৬ তাঁর প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। এই প্রথিতযশা শিক্ষাবিদ ও মানবিক ব্যক্তিত্বকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করল জেলা নাগরিক কমিটি।সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে

শনিবার (৩১ জানুয়ারি ) সকাল সাড়ে ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পৌর অডিটোরিয়ামে শোক সভায় সভাপতিত্ব করেন সাবেক সরকারি কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ। জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুল এর সঞ্চালনায়

শোক সভায় বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, উপাধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, কলারোয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আতিয়ার রহমান, সাবেক ফিফা রেফারী ও সুজন ( সুশাসনের জন্য নাগরিক,) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি তৈয়ব হাসান বাবু, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আক্তারুজ্জামান, প্রেসক্লাবের একাংশের সভাপতি আবুল কাশেম, জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, সিনিয়র সিটিজেন জেলা শাখার সভাপতি ডা. সুশান্ত ঘোষ, জাসদের জেলা সেক্রেটারি ও এমপি প্রার্থী অধ্যাপক ইদ্রিস আলি, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, নারী নেত্রী জোৎস্না দত্ত, সাতক্ষীরা জজ কোর্টের অতি. পিপি অ্যাডভোকেট ফেরদৌসি লুচি, অর্জন ফাউন্ডেশনের মহুয়া মঞ্জুরী, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট আজহারুল ইসলাম, সিপিবি সাতক্ষীরার সভাপতি কমরেড আবুল হোসেন, অন্ধ কল্যাণ সমিতির সাতক্ষীরার সভাপতি আবুল কালাম, সুশীলনের উপ-পরিচালক, জি এম মনিরুজ্জামান, চাঁদপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি, এটিএন বাংলার এম কামরুজ্জামান, দৈনিক মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, জিরো পেইন ক্লাবের সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাস, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শরিফুল আলম,বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার,বন,নদী ও পানি আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ। শোক সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রফেসর ড. দিলারা বেগম ছিলেন একজন সাদা মনের মানুষ—নিরহংকার, মানবিক ও শিক্ষা-বান্ধব এক আলোকিত ব্যক্তিত্ব। শিক্ষকতা ছিল তাঁর পেশা, কিন্তু মানুষের পাশে দাঁড়ানো ছিল তাঁর নেশা। শিক্ষা ও সংস্কৃতির পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি আজীবন নিজেকে যুক্ত রেখেছেন।

তাঁর কর্মজীবনের কথা স্মরণ করে বক্তারা বলেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ থাকাকালীন তিনি বহু অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের ছাত্রীদের কলেজ পরীক্ষার ফ্রি কমিয়ে দিয়েছেন, কখনো নীরবে, কখনো নিজ দায়িত্বে। অনেক শিক্ষার্থীর পড়ালেখা চালিয়ে যাওয়ার পেছনে ছিল তাঁর নিঃশব্দ সহমর্মিতা ও মানবিক সহযোগিতা।

শোক সভায় আরও বলা হয়, ড. দিলারা বেগম শুধু একজন শিক্ষাবিদ নন, তিনি ছিলেন সাতক্ষীরার সামাজিক বিবেক। তাঁর আদর্শ, মূল্যবোধ ও মানবিক দৃষ্টিভঙ্গি নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি তিনি সাতক্ষীরা জেলা পিএফ জি কমিটি ও খুলনা বিভাগীয় প্যান কমিটির সদস্য ছিলেন। এছাড়া বহু সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। বক্তারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সভায় জানানো হয় – ড. দিলারা বেগম স্মরণে খুব শীঘ্রই একটা স্মরণীকা প্রকাশিত হবে, আগ্রহী লেখিয়েদর ১০ ফেব্রুয়ারি-২০২৬ এর মধ্যে লেখা জমা দেওয়ার আহবান জানানো হয়েছে।

সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং প্রয়াত এই আলোকিত মানুষের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency