1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
সোনাগাজীতে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন মিন্টু - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

সোনাগাজীতে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন মিন্টু

  • আপডেট সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি:

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাইলেন ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। উপজেলা বিএনপির উদ্যোগে সোনাগাজী পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে শনিবার দুপুরে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এমন প্রত্যাশা করেন। আব্দুল আউয়াল মিন্টু বলেন, বেগম খালেদা জিয়া একজন আপোষহীন সংগ্রামী অনুসরণ ও অনুকরণের প্রতীক।

তিনি বাংলাদেশের মা মাটির সাথে মিশে আছেন। আজ তার গভীর সংকটময় মুহূর্তে সকলে আমরা তার জন্য দোয়া করবো। তিনি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তার অসুস্থতার খবরে পুরো বাংলাদেশ যেন অসুস্থ হয়ে পড়েছে। সোনাগাজী ও দাগনভূঞার লোকজন ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করলে দুই উপজেলার মানুষদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবো। আমার নির্বাচনি এলাকার দুই দিনের গণসংযোগ বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য স্থগিত করেছি। সবার দোয়ায় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসলে আমরা উৎসব মুখর পরিবেশে নির্বাচন করতে পারবো। খুব শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আমাদেরকে দিক নির্দেশনা দেবেন। তার নির্দেশনা মেনে আমরা সামনে এগিয়ে যাবো। বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. নাছির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যান, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, উপজেলা জামায়াতের আমির মাও. মো. মোস্তফা, পৌর আমির মাও. কালিম উল্যাহ, বিএনপি নেতা আলমগীর হোসেন চৌধুরী, ড. নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, সদস্য সচিব ইমাম হোসেন পবীর,পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি প্রমূখ।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency