1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
ফতেপুরে আসমানী খ্যাত সাবিত্রির বাড়ি পরিদর্শন করলেন সহকারী ভূমি কমিশনার অমিত বিশ্বাস - দৈনিক কাকশিয়ালী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই সাতক্ষীরা-ভেটখালী ভায়া কালিগঞ্জ মহাসড়কের কাজ পরিদর্শনে করলেন এমপি রবিউল বাশার কালীগঞ্জের ভাড়াশিমলা কলোনিপাড়ায় ডা: মুজিবরের পুকুর পাড়ের প্রাচীর ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসি কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক, সুশীল সমাজ ও নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ

ফতেপুরে আসমানী খ্যাত সাবিত্রির বাড়ি পরিদর্শন করলেন সহকারী ভূমি কমিশনার অমিত বিশ্বাস

  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

শ্যামল কুমার মন্ডল, কালিগঞ্জ প্রতিনিধ:

সাতক্ষীরা জেলার,কালীগঞ্জ উপজেলার,৪ নাম্বার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের আসমানি খ্যাত সাবিত্রির বাড়ি পরিদর্শন করেছেন কালিগঞ্জ উপজেলার সহকারী ভূমি কমিশনার জনাব অমিত কুমার বিশ্বাস। সফর সঙ্গী হিসেবে ছিলেন কলেজ শিক্ষক রামকৃষ্ণ রায় এবং বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ মন্ডল।

গত কয়েকদিন আগে ভারী বৃষ্টিতে সাবিত্রির কুঁড়েঘর দেয়াল পড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে দিন কাটছিল সাবিত্রীর। বর্তমানে সাবিত্রির বয়স ৮৫ বছর। সম্বল বলতে আছে ২ শতক জমি।

সাথে থাকেন সাবিত্রির প্রতিবন্ধী মেয়ে এবং মেয়ের এক প্রতিবন্ধী ছেলে পবিত্র। অর্থ রোজগারের মত ক্ষমতা নেই তিনজনের কারোর। কোনমতে দিন কেটে যায় এলাকার মানুষের সহযোগিতায় এবং সরকারের দেওয়া প্রতিবন্ধী ভাতার ওপর নির্ভর করে।এই খবর উপজেলা প্রশাসনকে জানানো হলে জানাব অমিত কুমার বিশ্বাস সরোজমিনে এসে এই হৃদয়বিদারক দৃশ্য দেখে অবাক হয়ে যান। তিনি বলেন কালীগঞ্জ উপজেলার মতো জায়গায় মানুষের এমন পরিনতি ঘটতে পারে এটি আমার বিশ্বাস ছিল না। বিধাতার দেওয়া এমন নিষ্ঠুর পরিণতিকে তিনি মেনে নেয়ার জন্য সাবিত্রী পরিবারকে অনুরোধ করেন। এলাকার মানুষ জনকে সাবিত্রির পরিবার প্রতি সহানুভূতি দেখানোর জন্য আহ্বান করেন।পরিদর্শন কালে অমিত কুমার বিশ্বাস সরকারি ফান্ড না থাকায় ব্যক্তিগত তহবিল থেকে সাহায্য করার কথা জানান সাবিত্রির পরিবারকে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency