
জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজীতে জিয়া মঞ্চ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে রোববার বিকালে পৌরসভার জিরো পয়েন্টে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জিয়া মঞ্চের উপজেলা সভাপতি ডা. নুর করিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর । বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব নিজাম উদ্দিন। এসময় বক্তব্য রাখেন পৌর জিয়া মঞ্চের আহবায়ক মো. ইলিয়াস, উপজেলা যুগ্মআহবায়ক মোশাররফ হোসেন সবুজ, পৌর সদস্য সচিব কামরুল ইসলাম রিংকু, উপজেলা যুগ্মআহবায়ক মো. নুর নবী প্রমূখ। বিপুল সংখ্যক নেতা কর্মী দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জিয়া মঞ্চের সদস্য মাও. এমরান হোসেন।
Leave a Reply