1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে এক ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিলেন ভ্রাম্যমান আদালতে - দৈনিক কাকশিয়ালী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই সাতক্ষীরা-ভেটখালী ভায়া কালিগঞ্জ মহাসড়কের কাজ পরিদর্শনে করলেন এমপি রবিউল বাশার কালীগঞ্জের ভাড়াশিমলা কলোনিপাড়ায় ডা: মুজিবরের পুকুর পাড়ের প্রাচীর ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসি কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক, সুশীল সমাজ ও নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ

কালিগঞ্জে এক ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিলেন ভ্রাম্যমান আদালতে

  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জে সরকারি কাজে বাঁধা দেওয়ায়
ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছে মতিউর রহমানের পরিবার, প্রশংসিত হলেন সহকারী কমিশনার মঈনুল ইসলাম খান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, উপজেলার রতনপুরের মহিষকুড় গ্রামের মতিউর রহমানের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্তে জান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মঈনুল ইসলাম খাঁন। মঙ্গলবার (২১ জুলাই-২৬) বিকাল ৫টায় সরেজমিনে গিয়ে সহকারী কমিশনার ঘটনার সত্যতা পান। এসময়ে অভিযুক্ত মহিষকুড় গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শেখ শোকর আলী বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালায়।

 

তাকে নিবৃত করতে পুলিশ ও স্থানীয়রা চেষ্টা করলেও শোকর আলী আরো বেপরোয়া হয়ে উঠে। পরিস্থিতি স্বাভাবিক করতে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১১ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এরপর থেকেই স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে প্রশংসা করলেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। জানাগেছে, মহিষকুড় গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মতিউর রহমানের বাড়ির গেট বন্ধ করে পাকা পাচিল তুলে দেয় একই গ্রামের শেখ শোকর আলী। উপায়ন্তর না পেয়ে তার জিম্মিদশা থেকে মুক্তি পেতে ইউএনও বরাবর আবেদন করেন ভুক্তভোগী। এরপরেই তদন্তকালে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এ আদালত পরিচালিত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency