
কালিগঞ্জ ব্যুরো:
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কালিগঞ্জ কতৃক বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৫ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর, সোমবার বেলা ১০টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় হতে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দের নেতৃত্বে প্রথমে একটি র্যালি বাহির হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষের আলোচনা সভায় মিলিত হয়।
“জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় ডাক্তার শংকর কুমার দের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: বুলবুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন বিশ্ব থেকে তথা বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলে আমাদের সবাইকে একযোগে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
জলাতঙ্ক প্রতিকারের অপেক্ষা প্রতিরোধেই আমাদের মূল উদ্দেশ্য এবং টার্গেট হিসেবে সামনে অগ্রসর হওয়া মুখ্য বিষয়।অনুষ্ঠানে ও কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের বারোটা ইউনিয়নের এ আই টেকনিশিয়ান সহ সকল স্বেচ্ছাসেবক,সেবিকা বৃন্দ উপস্থিত ছিলেন।প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শংকর কুমার দে বলেন সপ্তাহব্যাপী কুকুর ও বিড়ালের জলাতঙ্ক নির্মূলে ভ্যাকসিন প্রধান কার্যক্রম সপ্তাহ ব্যাপী চলমান থাকিবে।
Leave a Reply