1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
গোমস্তাপুরে জোরপূর্বক ধানীজমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন  - দৈনিক কাকশিয়ালী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই সাতক্ষীরা-ভেটখালী ভায়া কালিগঞ্জ মহাসড়কের কাজ পরিদর্শনে করলেন এমপি রবিউল বাশার কালীগঞ্জের ভাড়াশিমলা কলোনিপাড়ায় ডা: মুজিবরের পুকুর পাড়ের প্রাচীর ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসি কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক, সুশীল সমাজ ও নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ

গোমস্তাপুরে জোরপূর্বক ধানীজমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

  • আপডেট সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভোগদখলীয় ধানীজমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ করেছেন সালিম সওদাগর নামে এক ভুক্তভোগী। বুধবার(২২ অক্টোবর )গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে দেয়া লিখিত বক্তব্য তিনি জানান আমি সালিম সওদাগর ও আমার ভাই বোনেরা রহনপুর ইউনিয়নের নওদা মৌজায় যার দাগ নং-৮৫৩,৮৫৪ মোট জমি: ১ একর ২৮ শতক জমি। মহামন্য হাইকোর্টের ডিগ্রি মূলে খাজনা খারিজ করিয়া আমরা ভোগ দখল করিয়া আসিতেছি।গত ১২ আগস্ট ওই জমিতে ধানচাষ করতে গেলে একই ইউনিয়নের কাজিগ্রামের মৃত দেলশাদ আলী মন্ডলের ছেলে সাইদুর রহমান ফিটুর নেতৃত্বে বেশ কয়েকজন বাধা প্রদান করে। এ ঘটনায় সেদিনই গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।এরই ধারাবাহিকতায় তারা গত ১৯ অক্টোবর রাতের আঁধারে তার জমির সীমানা হিসেবে দেয়া কাঁটা তারের বেড়া তুলে ফেলে। এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের জন্য তাদের নিজেদের মুদিখানার দোকান বহিরাগত সন্ত্রাসী দ্বারা ভাঙচুর লুটপাট করে আমার উপর দায় চাপানোর চেষ্টা করছে এবং চাঁপাইনবাবগঞ্জ সদরে মিথ্যা সংবাদ সম্মেলন করেছে আমার বিরুদ্ধে ।

বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান,ওই জমিতে তার রোপণ করা রোপা আমন ধান রয়েছে। যা কর্তন করা নিয়ে তিনি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান মামলা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency