1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
দেশের জন্য খালেদা জিয়ার নেতৃত্ব আরও ৫ বছর অত্যন্ত প্রয়োজন: মৌতলায় দোয়া অনুষ্ঠানে কাজী আলাউদ্দিন - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

দেশের জন্য খালেদা জিয়ার নেতৃত্ব আরও ৫ বছর অত্যন্ত প্রয়োজন: মৌতলায় দোয়া অনুষ্ঠানে কাজী আলাউদ্দিন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। তিনি বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়া বারবার নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছেন। গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। বর্তমান রাজনৈতিক সংকটময় সময়ে জাতীয় স্বার্থে অন্তত আরও পাঁচ বছর তার নেতৃত্ব দেশের জন্য অত্যন্ত প্রয়োজন। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পশ্চিম মৌতলা খাজরা জামিউল কোরআন মাদরাসার শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার মুহতামিম হাফেজ আতিকুর রহমান।এর আগে বিশিষ্ট আলেমদের মূল্যবান আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন মৌতলা জামে মসজিদের ইমাম কারী মো. আরিফুল ইসলাম, মাওলানা আমানউল্লাহ, হাফেজ আব্দুল গফুর, কারী হাফেজ জুবায়ের হোসেন, হাফেজ আবু রায়হানসহ স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের জন্য সংগ্রামী একটি গুরুত্বপূর্ণ নাম। তার দ্রুত আরোগ্য দেশের শান্তি-স্থিতিশীলতার জন্য অত্যন্ত কাম্য। তারা দেশবাসীকে তার সুস্থতার জন্য দোয়া করতে আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ব্যাপকভাবে উপস্থিত ছিলেন।

শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency