1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
দেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি ১৮ বছর ধরে লড়াই করছে, সোনাগাজীতে আবদুল আউয়াল মিন্টু  - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

দেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি ১৮ বছর ধরে লড়াই করছে, সোনাগাজীতে আবদুল আউয়াল মিন্টু 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি:

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, গত ১৮ বছর বিএনপির দেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গড়ার লক্ষ্যে লড়াই করেছে।

আমরা মনে করি দেশের উন্নয়নের জন্য, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া অন্য কোনো উপায় নাই। অতএব বিএনপি শেষ পর্যন্ত নিশ্চিত করবে দেশে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। বিএনপির ভেতরে কোনো দ্বিধাবিভক্তি বা কোন্দল নেই। আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি যখন নির্বাচন আসবে, নমিনেশন ডিক্লেয়ার করবে, তখন বিএনপির প্রতিটি নেতা-কর্মী একতাবদ্ধ হয়ে নির্বাচন করবে।

০১ অক্টোবর বুধবার রাতে ফেনীর সোনাগাজীতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে নিষেধ করা বা কাউকে বন্ধ করা এগুলোর বিষয়ে বিএনপি কিছুই বলেনি। এখন সরকার যেটি করতেছে বা বলতেছে সেটির উত্তর তো আমি দিতে পারব না। আজকে আমাদের উপদেষ্টাও অনেক মন্তব্য করছেন। কেন উনারা এগুলো বলছেন তা আমরা বলতে পারব না।

পরিদর্শনকালে বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের মাঝে উপহার তুলে দিয়ে তিনি বলেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী ছিলেন, আছেন এবং থাকবেন। বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে আমি আপনাদের কাছে ছুটে এসেছি।

এ সময় উপস্থিত ছিলেন-ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক, আকবর হোসেন, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভুঁইয়া, ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যান, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা মহিলা দলের নেত্রী জুলেখা আক্তার, জান্নাতুল ফেরদাউস মিতা, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, সদস্য সচিব ইমাম হোসেন পবীর, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, সোনাগাজী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দাস, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি ছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency