1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
নির্বাচনী ইশতেহার শীর্ষক উপজেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই সাতক্ষীরা-ভেটখালী ভায়া কালিগঞ্জ মহাসড়কের কাজ পরিদর্শনে করলেন এমপি রবিউল বাশার কালীগঞ্জের ভাড়াশিমলা কলোনিপাড়ায় ডা: মুজিবরের পুকুর পাড়ের প্রাচীর ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসি কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক, সুশীল সমাজ ও নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ

নির্বাচনী ইশতেহার শীর্ষক উপজেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

মো. হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :

সাতক্ষীরায় নির্বাচনী ইশতেহার বিষয়ে জনপ্রতিনিধি,  শিক্ষক, নাগরিক কমিটির সদস্য, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও, সাংবাদিক ও কমিউনিটির অন্যান্যদের সমন্বয়ে স্থানীয়দের চাহিদা নিরূপনে নির্বাচনী ইশতেহার শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় নির্বাচনী ইশতেহার-২০২৫ এ সাতক্ষীরার প্রেক্ষাপট বিবেচনায় স্থানীয় উন্নয়নে চাহিদা নিরুপন শীর্ষক উপজেলা পর্যায়ে পরামর্শ সভায় সভাপতিত্ব করেন সিডো সাতক্ষীরার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। কর্মসূচির লক্ষ্য-উদ্দেশ্য বর্ননা করের প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৫ এ সাতক্ষীরার প্রেক্ষাপট বিবেচনায় স্থানীয় উন্নয়নে চাহিদা নিরুপন প্রতিবেদন উপস্থাপন করেন ইন্সপেরিটর একশনএইড সুইট খান।

সাতক্ষীরার প্রেক্ষাপটে স্থানীয়দের চাহিদার উপর বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা ইয়ূথ সভাপতি সাকিব হাসান।

নির্বাচনী ইশতেহারের উদ্দেশ্য ছিল স্থানীয় পর্যায়ে এফজিডি ও কেআই আই মাধ্যমে দাবিগুলো চিহ্নিত করে ইউনিয়ন ও উপজেলা কনসালটেশন মিটিংয়ে উপস্থাপন করা। এছাড়াও স্থানীয় পর্যায়ের চাহিদাগুলোর সাথে উপস্থিতিদের চাহিদা একত্রিত করে একটা শক্তিশালী চাহিদা সনদ তৈরী করা।

স্থানীয় পর্যায়ে দাবী:

১. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন: সাতক্ষীরায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাতক্ষীরা জেলার রাস্তা-ঘাটের অবস্থা অনেক শোচনীয়। যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে রাস্তা-ঘাটের সংস্কার খুব জরুরী।

২. টেকসই ইকোটুরিজম প্রতিষ্ঠা: সুন্দরবন কেন্দ্রিক টেকসই ইকোটুরিজম প্রতিষ্ঠা, সুন্দরবনের পরিবেশ ও সম্পদ সংরক্ষণ ও পর্যটন বৃদ্ধির মাধ্যমে টেকসই ইকোটুরিজম ব্যবস্থা গড়ে তুলতে হবে।

৩. বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, যা জেলার শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা সুবিধা দেবে।

৪.রেল সংযোজন: সাতক্ষীরা জেলা দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বৈষম্যের শিকার। সাতক্ষীরাকে দেশের রেল নেটওয়ার্কে অর্ন্তভুক্ত করতে হবে। যা জেলা ও দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করবে।

৫.দীর্ঘমেয়াদী স্থায়ী বাঁধ নির্মান: প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় এলাকায় দীর্ঘমেয়াদী স্থায়ী বাঁধ নির্মানের ব্যবস্থা করতে হবে।

৬.স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স: সাতক্ষীরায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স নির্মান করা হোক।

এছাড়া আরো যা দরকার –

৭.সীমান্তে মাদক প্রতিরোধে প্রযুক্তি নির্ভর নজরদারী ব্যবস্থা গড়ে তোলা জরুরী। স্থলবন্দরকে পূর্নাঙ্গ বন্দরে রুপান্তর,

৮. সাতক্ষীরার ভোমরাকে একটি আধুনিক আন্তর্জাতিক মানের স্থলবন্দর প্রতিষ্ঠা করে ব্যবসা-বানিজ্য বৃদ্ধি করতে হবে।

৯. নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য কার্যকর পৌরসভার ব্যবস্থাপনা ।

১০.সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নে রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।

১১. সুন্দরবন বাঁচাতে জীবস্ম জ্বালানীকে পরিবর্তে নবায়ন যোগ্য জ্বালানী সংযোজন, জলবায়ু পরিবর্তন সহনশীল কৃষি ব্যবস্থাপনা, সবুজ উদ্যোক্তা তৈরী করার জন্য যথাযথ প্রশিক্ষণাগার তৈরী করতে হবে। প্রাণ সায়ের খালের দুই ধার সৌন্দর্যমন্ডিত করা।

১২. যুবদের মুক্ত চিন্তা, উন্নয়ন ভাবনা ও নিজস্ব সাংস্কৃতিক চর্চার জন্য শিক্ষালয় কেন্দ্রিক যুব বান্ধব স্পেস তৈরী ও কার্যকর করার জন্য পদক্ষেপ গ্রহন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ইয়ূথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency