1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
বাগমারার হাট-গাঙ্গোপাড়া বাজারে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ বারীর গণসংযোগ অনুষ্ঠিত  - দৈনিক কাকশিয়ালী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই সাতক্ষীরা-ভেটখালী ভায়া কালিগঞ্জ মহাসড়কের কাজ পরিদর্শনে করলেন এমপি রবিউল বাশার কালীগঞ্জের ভাড়াশিমলা কলোনিপাড়ায় ডা: মুজিবরের পুকুর পাড়ের প্রাচীর ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসি কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক, সুশীল সমাজ ও নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ

বাগমারার হাট-গাঙ্গোপাড়া বাজারে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ বারীর গণসংযোগ অনুষ্ঠিত 

  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার হাট-গাঙ্গোপাড়া বাজারে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডাক্তার আব্দুল বারীর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেল সাড়ে তিনটায় হাট-গাঙ্গোপাড়ায় গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা.আব্দুল বারী।হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় গেটের সামনে থেকে গণসংযোগ শুরু হয়।পরে বাজারের ব্যবসায়ী,পথচারী সহ সুধীজনদের সাথে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার লক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।সেই সাথে দলীয় নেতা কর্মী সাথে নিয়ে হাট গাঙ্গোপাড়া বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন ডাক্তার আব্দুল বারী।ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় কালে জামায়াতের এমপি প্রার্থী ডাক্তার আব্দুল বারী বলেন,“জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।যার যা প্রাপ্য,তাকে তা দেওয়া হবে।ঘুষ ও দুর্নীতির কোনো স্থান থাকবে না।জামায়াত সবসময় দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে।”প্রধান অতিথি আরো বলেন,“মা-বোনদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।পাশাপাশি যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”গণসংযোগে উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন,সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম,ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক,আউচপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর আল আমিন,সেক্রেটারি সাইফুল ইসলাম,শুভডাঙ্গা ইউনিয়নের আমীর সাহার আলী,সেক্রেটারি আমিনুল ইসলাম,নরদাশ ইউনিয়নের আমীর মমতাজুল ইসলাম,সেক্রেটারি আল মামুন,গোবিন্দপাড়া ইউনিয়নের আমীর বাবুল হোসাইন,সেক্রেটারি দেলোয়ার হোসেন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিন আলম বাগমারা পশ্চিম শিবিরের সভাপতি মিকদাদ হোসেন প্রমুখ।এ সময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency