
প্রকৃতি ডেস্ক
শ্যামনগর, সাতক্ষীরা:
জলজ উদ্ভিদ বৈচিত্র্যের স্থায়িত্বশীল ব্যবহার ও সংরক্ষণে জনসচেতনতা তৈরিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপকূলীয় অঞ্চল শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালী শাপলা কিশোরী সংগঠন ও সবুজ সংহতির যৌথ উদ্যোগে এবং বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র সহায়তায় ব্যতিক্রমী জলজ উদ্ভিদবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
মেলায় পশ্চিম জেলেখালী গ্রামের কিশোরীরা ৪টি গ্রুপে ভাগ হয়ে উপকুলীয় এলাকার পানিতে যেসকল উদ্ভিদ জন্মে যেমন ঢ্যাব, শাপলা, শালুক, শেওলা, টোপরপনা, ইদুরকানী, কলমি, হেলাঞ্চ, আদাবরুন, চিচো, লজ¦াবতী, জলপানকচু, ঘাস, মেলে, ছাতেম, নল খাগড়া সহ প্রায় ৬৫ ধরনের জলজ উদ্ভিদ তাদের এলাকা বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে নিয়ে প্রদর্শনী করেন।
মুন্সিগঞ্জ ইউনিয়ন সবুজ সংহতির সভাপতি ডাঃ যোগেশ চন্দ্র মন্ডল এর সভাপতিত্ত্বে মেলায় অংশগ্রহনকারী দর্শনার্থীদের উদ্দেশ্যে উপকুলীয় অঞ্চলের জলজ উদ্ভিদ বৈচিত্র্যের স্থায়িত্বশীল ব্যবহার ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপি সদস্যা ও সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট এর আজীবন সদস্য নীপা চক্রবর্তী, ধুমঘাট নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিভূতি মাঝী, উপসহকারী কৃষি কর্মকর্তা মাছুম বিল্লাহ, কৃষক ভুধর চন্দ্র মন্ডল ও দেবীরঞ্জন মন্ডল, শিক্ষার্থী অন্যন্যা রাণী ও ধৃতিমা মন্ডল, প্রবীন নাগরিক গংগারাম মাঝী, বারসিক কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদার ও বিশ^জিৎ মন্ডল। এ ছাড়াও উক্ত মেলায় এলাকার কৃষক-কৃষানী, শিক্ষক, শিক্ষার্থী, যুব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
Leave a Reply