1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
বেগম রোকেয়া দিবসে সোনাগাজীতে ৫ জয়িতা পেল সংবর্ধনা - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

বেগম রোকেয়া দিবসে সোনাগাজীতে ৫ জয়িতা পেল সংবর্ধনা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

জাবেদ হোসাইন মামুন,ফেনী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে ‌র‌্যালি শেষে উপজেলা মিলনায়তনে মঙ্গলবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা দেয়া হয়।

তারা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে চরচান্দিয়া ইউনিয়নের ববিতা রাণী রায়, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী পৌর এলাকার চরগণেশ গ্রামের ফেরদৌস আরা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য ভুমিকা রাখায় মিসেস ফারহানা আক্তার , নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী নবাবপুর ইউনিয়নের শিরিন আক্তার ও সফল জননী নারী চর মজলিশপুর ইউনিয়নের বেগম তাজকেরা চৌধুরী। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তারের সভাপতিত্বে ও মাস্টার বেল্লাল উদ্দিনের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রাধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া।

বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, সাংবাদিক শেখ আবদুল হান্নান, আমজাদ হোসেন, ওমর ফারুক ও উপজেলা গ্রাম আদালতের সমন্বয়ক ওয়ালী উল্যাহ।

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”প্রতিপাদ্যকে সামনে থেকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবসে জয়িতাদেরক এ সংবর্ধনা দেওয়া হয়।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency