1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
রাত পোহালেই বাগমারার হামিরকুৎসায় ডিএম জিয়ার জনসভা  - দৈনিক কাকশিয়ালী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই সাতক্ষীরা-ভেটখালী ভায়া কালিগঞ্জ মহাসড়কের কাজ পরিদর্শনে করলেন এমপি রবিউল বাশার কালীগঞ্জের ভাড়াশিমলা কলোনিপাড়ায় ডা: মুজিবরের পুকুর পাড়ের প্রাচীর ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসি কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক, সুশীল সমাজ ও নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ

রাত পোহালেই বাগমারার হামিরকুৎসায় ডিএম জিয়ার জনসভা 

  • আপডেট সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধ:

রাজশাহী-৫৫ (বাগমারা-৪) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার।হামিরকুৎসা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।তিনি নির্বাচনী পরিস্থিতি,দলের জাতীয় কর্মসূচি এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।সভাপতিত্ব করবেন ১৪ নং হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন শাহ।এছাড়া জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা,যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।আগামীকালের জনসভাকে সফল করতে আজ সারাদিনজুড়ে মাঠ পরিষ্কার, মঞ্চ নির্মাণ,সাউন্ড সিস্টেম স্থাপন এবং নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ পরিচালনা করেছেন বিএনপির কর্মীরা।জেলা বিএনপি নেতাদের একটি দল বিকেলে জনসভাস্থল পরিদর্শন করেন এবং প্রস্তুতিমূলক অগ্রগতি পর্যবেক্ষণ করেন।স্থানীয়রা বলছেন,দীর্ঘদিন পর হামিরকুৎসায় বড় রাজনৈতিক সমাবেশ হতে যাচ্ছে,তাই সাধারণ মানুষের মাঝেও আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।বিশেষ করে ডিএম জিয়াউর রহমান জিয়ার প্রথম বড় নির্বাচনী শোডাউন হিসেবে জনসভাটিকে গুরুত্ব দিচ্ছেন কর্মী-সমর্থকরা।বিএনপির স্থানীয় নেতারা আশা করছেন,শনিবারের এই সমাবেশে কয়েক হাজার মানুষের উপস্থিতি হবে এবং বাগমারা অঞ্চলে দলের নির্বাচনী গতি আরও জোরদার হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency