1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালীগঞ্জে সীমান্ত নদী দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে সীমান্ত নদী দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু কালিগঞ্জ(সাতক্ষীরা)

সাতক্ষীরার কালিগঞ্জে বিশেষ কৌশলে সীমান্ত নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক বীরেশ্বর দাশগুপ্ত (৪৫) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, বীরেশ্বর একটি বড় স্টিলের ট্যাংকের ভেতরে বসে লগি ও বৈঠার সাহায্যে ইছামতি ও কালিন্দী নদী অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। ট্যাংকের চারপাশে পাঁচ লিটারের খালি পানির বোতল বাঁধা ছিল, যা ভেসে থাকার কাজে ব্যবহৃত হয়।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে বসন্তপুর সীমান্ত পেরিয়ে কাঁকশিয়ালী নদী ধরে প্রায় দুই কিলোমিটার ভেসে এসে নাজিমগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছান তিনি। ট্যাংকটি দেখে সন্দেহ হলে স্থানীয়রা কাছে গিয়ে ভেতরে একজন মানুষ দেখতে পান। পরে তাকে আটক করে বসন্তপুর বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

 

 

কালিগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, বিজিবি আটক করে তাকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, বাক্স বানিয়ে নদীতে নেমেছিল। পরবর্তীতে জোয়ার তাকে ভাসিয়ে বাংলাদেশের মধ্যে নিয়ে আসে। আটক ভারতীয় নাগরিককে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে ।

 

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency