
কালিগঞ্জ ,সাতক্ষীরা প্রতিনিধি:
Law can never make any man free. আইন কোন মানুষকে স্বাধীনতা দিতে পারে না। তবে সুশৃংখল, দায়িত্বশীলতা ও সার্বিক কল্যাণকর আইন অন্যায়ের পদযুগলকে রুদ্ধ করে স্বাধীনতার সুমিষ্ট বাতাস উপভোগ করাতে পারে। আইনের ফাঁকফকরকে খুঁজে বেআইনি কাজে তৎপর যারা তাদের পরাস্ত করার নিমিত্বে আইনশৃঙ্খলা শীর্ষক মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে।
নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা কর্মসূচিতে অংশ নেন সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
সার্বিক দায়িত্ব ও তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করেন উপজেলা কৃষি- শিক্ষা -মৎস্য কর্মকর্তা, সীমান্ত প্রতিরোধ বাহিনী (বিজীবি), ইউনিয়ন চেয়ারম্যান (জনপ্রতিনিধি), বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রেসক্লাব-রিপোর্টার্স ক্লাব ও বাংলাদেশ সংবাদ সংস্থার সভাপতি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, শিক্ষক ও সুশীল সমাজ তথা ছাত্র সমন্বয়কসহ চাক্ষুষ জ্ঞানে উদ্ভাসিত শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।
দুর্নীতি সমাজ থেকে দূর করে আলোর প্রতিবিম্ব বাস্তবায়নের নিমিত্তে আইনশৃঙ্খলা মিটিং এ আসন্ন পূজাকে সামনে রেখে আরো বেশি তৎপর হওয়ার বিষয় আলোচনার টপ টপিক থাকে।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, যুগ উপযোগী পদক্ষেপ এবং আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধি, প্রশাসন ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজে আত্মনিয়োগ করার সুষ্ঠু পন্থার বিষয়ে আলোচনা হয়। যত মত তত পথ। তবে সব পথের সঠিক পথকে বিচক্ষণ ভাবে খুজে বের করে সমাজ থেকে শ্রেষ্ঠ স্থান করার নিমিত্তেই প্রতি মাসে আইন শৃঙ্খলার মিটিং অব্যাহত আছে। আলোচকরা তাদের পর্যালোচনায় স্বল্প সময়ের মধ্যে কালীগঞ্জকে আধুনিকতার রোল মডেলে পরিণত করার আশা ব্যক্ত করেন।
Leave a Reply