1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে রতনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে  - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে রতনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে 

  • আপডেট সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪৯৯ বার পড়া হয়েছে

শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১১নং রতনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন।সোমবার (১৩ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ ভবনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইউপি সদস্যদের অংশগ্রহণে ১৩ জন ভোটারের মধ্যে ১০ জন ভোট প্রদান করেন। নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আলিম আল রাজি টোকন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ইউপি সচিব জয়দেব কুমার মল্লিক।

 

ভোট গণনা শেষে প্যানেল চেয়ারম্যান-১ পদে ৬ ভোট পেয়ে বিজয়ী হন মোঃ আবুল কালাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সুমন আহমেদ পান ৪ ভোট।প্যানেল চেয়ারম্যান-২ পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মোঃ সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।অন্যদিকে প্যানেল চেয়ারম্যান-৩ পদে ৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোছাঃ নূরনাহার পারভিন, তাঁর প্রতিদ্বন্দ্বী মোছাঃ হালিমা বেগম পেয়েছেন ৪ ভোট।

 

নির্বাচন শেষে চেয়ারম্যান এম. আলিম আল রাজি টোকন বলেন, “গণতান্ত্রিক চর্চার মাধ্যমে নির্বাচিত নেতৃত্ব স্থানীয় সরকারের ভিত্তিকে আরও দৃঢ় করে। আজকের এই নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন হয়েছে, যা রতনপুর ইউনিয়নের গণতান্ত্রিক ঐতিহ্যের দৃষ্টান্ত।”

স্থানীয় জনগণও নির্বাচনের সুষ্ঠু আয়োজনের প্রশংসা করে বলেন, ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে নির্বাচিত প্যানেল চেয়ারম্যানদের দায়িত্বশীল ভূমিকা রাখার মাধ্যমে এই সফলতা আরও অর্থবহ হবে। উপস্থিত ছিলেন ইউপি সদস্য ললিতা রানী, মোঃ সাইবুল্লাহ, সুপেন্দ্র মন্ডল, মোঃ আব্দুল কাদের, পরেশ চন্দ্র মিস্ত্রি প্রমুখ। সুষ্ঠু নির্বাচনী পরিবেশে অনুষ্ঠিত এই ভোটগ্রহণে আনন্দ ও সহযোগিতার মধ্য দিয়ে শেষ হয় রতনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency