1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জ উপজেলা সদরে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ উপজেলা সদরে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে বহুতল ভবণ নির্মাণের অভিযোগ উঠেছে শেখ আবু সাইদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলা পরিষদের অদূরে এ অবৈধ নির্মাণ কাজ বন্ধের জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কালিগঞ্জের শীতলপুর মৌজায় এসএ ৩৪৬ নম্বর খতিয়ানে পানি উন্নয়ন বোর্ড ৩৭/৭০-৭১ এল,এ কেসের মাধ্যমে ৪২শতক জমি অধিকরণ করেন। সাবেক ৭০৬, ৭০৮ ও ৭৪৭ দাগের ওই অধিকরণকৃত ৪২ শতক জমি বর্তমান জরিপে ৩ নং খতিয়ানে বিআরএস ২৯০৬ দাগে পানি উন্নয়ন বোর্ডের নামে রেকর্ডভুক্ত হয়েছে। কিন্তু উপজেলা পরিষদ মাঠের পাশে অবস্থিত সোনালী ব্যাংক ভবন সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের রেকর্ডীয় ওই জমিতে দ্রুত গতিতে বহুতল ভবন নির্মাণ করছেন শীতলপুর গ্রামের মরহুম নূর আলী শেখের ছেলে শেখ আবু সাইদ (৪৮)। এই অবৈধ নির্মাণ কার্যক্রম বন্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য গত ২৬ অক্টোবর লিখিত অভিযোগ করেন শীতলপুর গ্রামের মরহুম শেখ ইউনুছ আলীর ছেলে সাবেক সেনা সদস্য শেখ আব্দুল্লাহ (৫৬)।

এ ব্যাপারে জানতে চাইলে কালিগঞ্জের সংশ্লিষ্ট (৫নং) পোল্ডারের দায়িত্বে থাকা সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর সেকশান অফিসার (এসও) মো. রোমিত হোসেন ভবন নির্মাণের বিষয়টি নিশ্চিত করে বলেন, জানার পর আমরা গতকাল থেকে কাজ বন্ধ করে দিয়েছি। তবে ওই জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের কিনা তা আমরা নিশ্চিত নই। অভিযুক্তরা তাদের কাগজপত্র জমা দিয়ে গেছেন। আপতঃদৃষ্টিতে মনে হয়েছে তাদের কাগজপত্র ঠিক আছে। তবে পানি উন্নয়ন বোর্ড ওই জমি অধিগ্রহণ করেছে কিনা তা জানার জন্য সংশ্লিষ্ট দপ্তরের রাজস্ব সার্ভেয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আমাদের কাগজপত্র দেখে দ্রুত বিষয়টি জানাবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency