1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এর রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠান থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সায়িমা সুলতানা, দ্বিতীয় হয়েছে যৌথভাবে ১ম বর্ষের শিক্ষার্থী সুরাইয়া জামান রাহী ও সুরিয়া পারভীন এবং তৃতীয় হয়েছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার।

এছাড়া রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী আনিকা রায়হানা, দ্বিতীয় হয়েছে জান্নাতুল মাওয়া রাহী এবাং যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে রাইসা বিনতে জামান ও জ্যোতি ঘোষ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, প্রতিযোগিতার আয়োজক কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মোশাররাফ হোসাইন চৌধুরী, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক দেবব্রত কুমার মিস্ত্রী, সুমা বিশ্বাস, রতন কুমার ঘোষ, প্রভাষক অলিউর রহমান, আমিনুর রহমান, নবতরণ গায়েন, ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমানসহ কলেজের শিক্ষক-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency