1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ আইন অভিযানে হোটেল ও কসমেটিক্স দুই প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ আইন অভিযানে হোটেল ও কসমেটিক্স দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীর):

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত, জেলা ক্যাব সদস্য ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সোবাহান এবং কালিগঞ্জ থানার উপপরিদর্শক মহিবুল্লাহ।

অভিযানে উপজেলার নাজিমগঞ্জ বাজারের উপজেলা মোড়ে অবস্থিত রাজু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নোংরা, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আলোকে ৪৩ ধারায় হোটেল মালিক রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।একই অভিযানে নাজিমগঞ্জে চমক শপিং কমপ্লেক্সের “কসমেটিকস ও প্রসাধনীর দোকান”-এ মূল্য তালিকা না থাকা, বিএসটিআইয়ের অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ নকল প্রসাধনী বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ধারা ভঙ্গ অপরাধী দোকান মালিক সালাউদ্দিনের নিকট থেকে সাড়ে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বাস্থ্য ও অধিকার রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভবিষ্যতে কেউ যদি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির সঙ্গে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এদিকে অভিযানের খবর ছড়িয়ে পড়লে বাজারের অনেক হোটেল-রেস্টুরেন্ট ও কসমেটিকসের দোকানদার দোকান বন্ধ করে দ্রুত সটকে পড়েন। এতে বাজারে সাময়িক আতঙ্কের সৃষ্টি হয়। তবে সাধারণ ক্রেতারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।এক ক্রেতা বলেন, “আমরা প্রতিদিন এসব হোটেল ও দোকান থেকে খাবার ও পণ্য কিনি, অথচ তারা নোংরা পরিবেশে খাদ্য তৈরি করে। আজকের অভিযান আমাদের মতো সাধারণ ভোক্তাদের সুরক্ষা দেবে।”

 

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency