1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জের চাঁচাই বৃক্ষমেলার উদ্বোধন করেন ইউএনও অনুজা মন্ডল  - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষমেলার উদ্বোধন করেন ইউএনও অনুজা মন্ডল 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

“গাছ শুধু অক্সিজেন দেয় না, এটি জীবন দেয়”এই মূলমন্ত্রকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চাঁচাই ফুটবল মাঠে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ১০ দিনব্যাপী ৭ম বার্ষিকী বৃক্ষমেলা।

 

মেলার উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনুজা মণ্ডল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, কালিগঞ্জ থানা সেকেন্ড অফিসার শাহাদাত হোসেন, এসআই রাজিব সরদার, চাঁচাই সবুজ সংঘের উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন, সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জাহিদুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, সহ-সভাপতি আকরাম হোসেন, কোষাধ্যক্ষ সনজয় মণ্ডল, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক সুমন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক লাল্টু ইসলাম ও আশরাফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না এটি মানুষের টিকে থাকার অন্যতম উপাদান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ আন্দোলনকে আরও জোরদার করতে হবে।

 

উদ্বোধনী বক্তব্যে ইউএনও অনুজা মণ্ডল বলেন, প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করে তার যত্ন নেয়, তবে আমাদের পরিবেশ আরও নিরাপদ, সুন্দর ও প্রাণবন্ত হয়ে উঠবে। গাছ শুধু ছায়া দেয় না, এটি আগামী প্রজন্মের জন্য জীবন তৈরি করে।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন,এই বৃক্ষমেলা কেবল প্রদর্শনী নয়, এটি মানুষের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতার বীজ বপনের একটি প্রচেষ্টা।

বৃক্ষমেলায় স্থানীয় নার্সারি মালিক, কৃষক, শিক্ষার্থী ও পরিবেশ প্রেমীরা অংশ নিয়েছেন। প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশ সচেতনতামূলক আলোচনা ও বৃক্ষ বিক্রয় অনুষ্ঠিত হবে।

মেলা চলবে আগামী ১৮ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

সবুজে ভরে উঠুক চারপাশ

প্রকৃতিই আমাদের প্রাণ, বৃক্ষই আমাদের জীবন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency