1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জের কালিকাপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৫, থানায় অভিযোগ দায়ের - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জের কালিকাপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৫, থানায় অভিযোগ দায়ের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৮৬৪ বার পড়া হয়েছে

শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকাল সাড়ে ৪টার দিকে কালিকাপুর খেয়াঘাট সংলগ্ন মাঠে মাছ ব্যবসায়ী মোঃ মুকুল ঢালী (৫০) ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় একই এলাকার কয়েকজন যুবক। অভিযুক্তরা হলেন চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪২), আজগার আলী মোড়ল (২৪) আলাউদ্দীন (৩২), নাসির উদ্দীন (২৫), সাইফুল আলম সুমন (২৮), হাসান (২৫), ইমরান হোসেন (২২), মনিরুল ইসলাম (২৩) সহ আরও অজ্ঞাতনামা ৮-১০ জন।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক (ইয়াবা) ব্যবসা চালিয়ে আসছিলেন। এ বিষয়ে প্রতিবাদ করায় এবং পাওনা টাকা দাবি করায় তারা ক্ষিপ্ত হয়ে পড়ে। বৃহস্পতিবার বিকেলে মুকুল ঢালী ও তার আত্মীয়রা মাঠের পাশে অবস্থানকালে বিবাদীরা ধারালো দা, রামদা, লোহার রড, স্টাম্প, লাঠিসোটা নিয়ে অতর্কিতে হামলা চালায়। এ সময় মুকুল ঢালীর ছেলে মোঃ তরিকুল ইসলাম (১৯)-এর মাথায় ধারালো দা দিয়ে কোপ মেরে রক্তাক্ত জখম করে। হামলায় তার হাতের আঙ্গুল কেটে যায়। এছাড়া আব্দুর রহমান (৩৮), মাছুম ঢালী (৩৫), মিজান ঢালী (৫০) ও আয়ুব আলী (৪২) গুরুতর জখম হন। হামলাকারীরা মুকুল ঢালীর লুঙ্গির গাঁটিতে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এবিষয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত মোঃ হারুন অর রশিদ মৃধা বলেন,

অভিযোগ হাতে পেয়েছি। ঘটনার সত্যতা যাচাই ও তদন্তমূলক ব্যবস্থা নেয়া হবে।স্থানীয়রা জানান, ওই এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন এলাকাবাসী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency