
সুকুমার দাশ বাচ্চু কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে উকসা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন কঠোর নিরাপত্তার মাধ্যমে দু’গ্রুপের টানটান উত্তেজনা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উকশা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন সকাল দশটা থেকে বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গাজী শওকাত হোসেনের প্যানেল এবং গাজী মিজানুর রহমানের প্যানেলে ৪টি অভিভাবক সদস্য পদের বিপরীতে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন নিমাই চন্দ্র জোতদার, আব্দুল মতিন গাজী, দুর্গাপদ মন্ডল এবং মো: আব্দুল কাদের ।
জানা যায় যে, গাজী মিজানুর রহমানের প্যানেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন প্রতিষ্ঠাতা সদস্য ,একজন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, দুই জন শিক্ষক প্রতিনিধি , একজন সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধিসহ পাচজন এবং নির্বাচনের মাধ্যমে একজন অভিভাবক সদস্যসহ মোট ৬(ছয়) জন প্রার্থী নির্বাচন হন। অপরদিকে চেয়ারম্যান গাজী শওকাত হোসেনের প্যানেলে বিনা প্রতিদ্বন্দ্বিতার একজন দাতা সদস্য এবং নির্বাচনের মাধ্যমে অভিভাবক সদস্য পদে ৩ (তিন) জনসহ মোট ৪ (জন) প্রার্থী নির্বাচিত হন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. আকরাম হোসেন এবং নিরাপত্তায় সহযোগিতা করেন কালিগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুল হোসেন।
Leave a Reply