1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে ধানের শীষের কর্মী সম্মেলন: নির্বাচনকে ঘিরে উৎসুক জনতা - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

কালিগঞ্জে ধানের শীষের কর্মী সম্মেলন: নির্বাচনকে ঘিরে উৎসুক জনতা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

কালিগঞ্জ রাজনীতি ডেস্ক:

শূন্যতা আর পূর্ণতা দিয়েই রাজনীতির খেলাঘর। সামগ্রিকভাবে হার-জিত সাফল্যের গণ্ডিতে পরেনা। রাজনীতি এক দলীয় নয় বরং সর্বদলের সম্মখ প্রচেষ্টার ফল। শুরু হয়েছে নির্বাচনের সেই আমেজ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কালিগঞ্জে বিএনপির সম্মেলন গুলো যেন আমেজে ভরা উৎসবে পরিণত হয়েছে। বিএনপির ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন, কর্মী সম্মেলন ও উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে বিগত দিনগুলোর ক্ষতি থেকে বের হয়ে আসতে সার্বক্ষণিক তৎপরতা নেতা কর্মীরা। কালিগঞ্জের বারোটা ইউনিয়নের সদ্য নির্বাচিত বিএনপি ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তরা সর্বোচ্চ চেষ্টা করছে অতীত গ্লানিকে পুনরুদ্ধার করে আসন্ন নির্বাচনে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে। তারই ধারাবাহিকতাই চলছে ধানের শীষের কর্মী সমাবেশ।

কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ধানের শীষের কর্মী সমাবেশ অনুৃষ্ঠিত হয়ে গেলো মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায়। উপজেলার ভদ্রখালী বাজার চত্তরে ওয়ার্ড বিএনপির সভাপতি মেম্বর নুর মোহাম্মাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও সাতক্ষীরার ৩ আসনে ধানেরশীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি. আইয়ুব হোসেন মুকুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম।

উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকনুজ্জামান রোকন, উপজেলা বিএনপির নেতা চাম্পাফুল বিএনপির সাবেক সদস্য সচিব আবুল কালাম আজাদ, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, সাবেক সেক্রেটারী কামরুজ্জামান হাবিব। বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোখলেছুর রহমান, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশীদ আলী গাজী, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি কাজী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিঃ যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম মিলন,জাকির হোসেন প্রমুখ।

বক্তাগন বলেন সকল বিভেদ ভুলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানেরশীষ প্রতিককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছি। শেষ অবধি একসাথে এভাবে ভালো কাজ করলে আমাদের জয় সুনিশ্চিত।নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে ও হচ্ছে। তাতে কিচ্ছু যায় আসেনা। আমরা প্রেসিডেন্ট শহীদ জিয়ার সৈনিক। ষড়যন্ত্র প্রতিহত করার সাহস রাখি। আমাদের জয় হবেই ইনশাআল্লাহ। উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে রাজনৈতিক কার্যক্রম শেষ হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency