1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জের ধলবাড়িয়ায় মাদক ও মানবপাচার প্রতিরোধে মত বিনিময় সভা - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

কালিগঞ্জের ধলবাড়িয়ায় মাদক ও মানবপাচার প্রতিরোধে মত বিনিময় সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

মাসুদ পারভেজ কালিগঞ্জ:

কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদে মাদক ও মানব পাচার বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদের হলরুমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম, পুরোহিত,বিজিবি, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে এ বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেনের সভাপতিত্বে ও ইউপি সচিব খান আহাদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

এ সময় তিনি বলেন, মাদক একটা সামাজিক ব্যাধি। যা শুধু সেবনকারীকে ধ্বংস করছে না, তার পরিবার, সমাজ এমনকি দেশকে ধ্বংস করে দিচ্ছে।

এটিকে নির্মূল করতে হলে পরিবার ও সমাজের সকলকে সচেতন হতে হবে,এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী কে চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করতে হবে।

এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মানব পাচারের বিষয়ে তিনি কারো মিথ্যা প্রলোভনে পড়ে প্রতারিত না হয়ে ভালোভাবে যাচাই করে বিদেশ গমনের পরামর্শ দেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency