1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জের মুকুন্দপুর দারুস সুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসায় মিলাদুন্নবী উদযাপন ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

কালিগঞ্জের মুকুন্দপুর দারুস সুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসায় মিলাদুন্নবী উদযাপন ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মুকুন্দপুর দারুস সুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে এক বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর ২০২৫) সকাল ১০ টায় আল-ইহসান ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট আলেম-ওলামা,জনপ্রতিনিধি,সমাজসেবক,প্রাক্তন ছাত্র ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আবু তৈয়েব মুহা.ও হাছান ছাবীর।প্রধান আলোচক ছিলেন মথুরেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,বিশিষ্ট সমাজসেবক ও অত্র মাদ্রাসার সেক্রেটারি আলহাজ্ব শেখ আব্দুল ওয়াহেদ মারুফ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান গাইন।এছাড়া আরও উপস্থিত ছিলেন—পরিচালক হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ ও মাওলানা আকিবুল হাসান, হাফেজ মাওলানা গোলাম মোস্তফা, হাফেজ মাওলানা ওসমান গনি,হাফেজ মাওলানা আব্দুস ছালাম,এবং অধ্যাপক এস. এম. হারুন উর রশীদ।

অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আফসার উদ্দিন।প্রাক্তন ছাত্রদের দ্বারা প্রতিষ্ঠিত আল-ইহসান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সংগঠন,যা দীর্ঘদিন ধরে সমাজে ধর্মীয় চেতনা, শিক্ষা ও মানবিক মূল্যবোধ বিস্তারে কাজ করছে।অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় ক্বেরাত প্রতিযোগিতা,হামদ,নাতে রাসূল (সাঃ), ইসলামিক সংগীত, উপস্থিত বক্তৃতা ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা। দিনব্যাপী এ আয়োজনে নবীজির (সাঃ) জীবনী থেকে শিক্ষা নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন“ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও আদর্শই মানবতার সর্বোত্তম দৃষ্টান্ত। তাঁর সত্য, ন্যায় ও দয়ার শিক্ষা অনুসরণ করলে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানটি পুরো এলাকায় এক আনন্দঘন ও ধর্মীয় আবহ সৃষ্টি করে। প্রচুর মুসল্লি, ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি আয়োজন করেছেন প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশন, মুকুন্দপুর দারুস সুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency