1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে জামায়াতের এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের গণসংযোগ - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

কালিগঞ্জে জামায়াতের এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের গণসংযোগ

  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

ফজলুল হক,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার,সোমবার (২৭ অক্টোবর) বিকেলে কালিগঞ্জে গণসংযোগ করেছেন।

বিকাল ৫টার দিকে তিনি কালিগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক ও বাণিজ্যিক এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।

গণসংযোগকালে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সৎ ও যোগ্য ব্যক্তিকে সংসদে পাঠানো জরুরি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানসহ উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency