
সুকুমার দাশ বাচ্চু কালিগঞ্জ, সাতক্ষীরা:
কালীগঞ্জে রুপান্তরের প্রকল্পের স্টেক হোল্ডারদের সাথে সম্পৃক্ততা ও দ্বন্দ্ব প্রবণ এলাকা চিহ্নিতকরণ বিষয়ে প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর ২০২৫ সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে – ও বাংলাদেশস্ত কানাডিয় হাই কমিশনার এর সহযোগিতায় সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকায় সামাজিক সংহতি গড়ে তোলা এবং সংঘাত প্রতিরোধ, প্রকল্পের স্টেক হোল্ডারদের সম্পৃক্ততা এবং দ্বন্দ্ব প্রবণ এলাকা চিহ্নিতকরণ বিষয়ে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল । বিশেষ অতিথি ছিলেন, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, রোকেয়া মুনসুর মহিলা কলেজের প্লেয়ার শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কণিকা সরকার এনজিও প্রতিনিধি মারুফ হাসান প্রমুখ। প্রকল্পের পরিচিত সভায় প্রজেক্টরের মাধ্যমে অভিহিত করেন প্রকল্পের কো-অর্ডিনেটর কাজী মফিজুর রহমানএছাড়া আরো উপস্থিত ছিলেন, স্থানীয় নারী নেত্রী, নাগরিক নেতৃবৃন্দ, শিক্ষক, ১২ টি ইউনিয়ন এর যুব ও নারী এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।
দিনব্যাপী কার্যক্রমের প্রকল্প উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী।
বাংলাদেশস্ত কানাডিয়ান হাইকমিশনের অর্থায়নে প্রকল্পটি সাতক্ষীরা জেলার চারটি উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে।
প্রকল্প কার্যক্রমে যুবরা সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাথে সাথে সকল শ্রেণীর জনগণ স্থানীয় পর্যায়ে সম্প্রীতি সুরক্ষায় স্থানীয় পর্যায়ে নানা রকম উদ্যোগ গ্রহণ করবে।
Leave a Reply