1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালীগঞ্জের প্রতিবন্ধী সংগঠন সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উদ্যোগে জলবায়ু সংকট ও নিরাসনের অর্কশপ অনুষ্ঠিত  - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

কালীগঞ্জের প্রতিবন্ধী সংগঠন সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উদ্যোগে জলবায়ু সংকট ও নিরাসনের অর্কশপ অনুষ্ঠিত 

  • আপডেট সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

শেখ আরিফুজ্জামান রাজু:

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার তরুণ প্রতিবন্ধীদের সংগঠন (SNUS)। ১১ অক্টোবর,শনিবার সকাল ৯:০০টা থেকে ১:৩০ পর্যন্ত জলবায়ু নিয়ে ‘সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার’ তথ্য উপাত্তভিত্তিক কর্মশালার বৈধতা দেয়ার অর্কশপ অনুষ্ঠিত হয়।

(SNUS) সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার আয়োজনে ও বহ্নিশিখার অর্থায়নে অনুষ্ঠিত জলবায়ুর সংকট সমস্যা সমাধান কর্মশালায় সংগঠনটির নির্বাহী পরিচালক ফরহাদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (UNO) উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম আকরাম হোসেন, বহ্নিশিখার শমীরা আক্তার শিরিন। উপস্থিত ছিলেন ছাত্র সমন্বয়ক ও কালীগঞ্জ উপজেলার সর্ববৃহৎ যুব সংগঠন জনকল্যাণ সংস্থার চিফ কো-অর্ডিনেটর মোহাম্মদ মারুফ হাসান ।মারুফ হাসান, সাংবাদিক হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক আহমাদুল্লাহ বাচ্ছু।

কর্মশালায় অংশগ্রহণ করেন সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার আসমা খাতুন, রুবিয়া খাতুন, জাফর সাদিক, জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহিদা পারভীন, আমিনুর ইসলাম, মো.রাকিবুল ইসলাম,আল ইমরান, বীথি পারভীন প্রমূখ। জলবায়ু নিয়ে কর্মরত এনজিও কর্মকর্তা ও অনন্যা সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জলবায়ু সংকটে দক্ষিণ অঞ্চলের মানুষ কী ধরনের সমস্যায় ভুগছে এবং তার সমাধান কী হতে পারে এসব বিষয়ের উপর ওয়ার্কশপ করে ফাউন্ডেশনটি। অর্ধশতের বেশি শারীরিক প্রতিবন্ধী তবে মানসিকভাবে দৃঢ় ও মনোবল সম্পন্ন তরুণ-তরুণী ওয়ার্কশপে উপস্থাপন করে জলবায়ুর সাথে এ অঞ্চলের নারীদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা , খাদ্য সংকট, প্রতিবন্ধীদের দুর্যোগ কালীন ত্রাণ ও আশ্রয় কেন্দ্রের বিশেষ ব্যবস্থা, বেকারত্ব নিরোশন প্রকল্প, জলাবদ্ধতা, নদী ভাঙ্গন, খাবার পানি, লবণাক্তকতা, খরা, বন্যা, জলোচ্ছ্বাস, জলবায়ুর সাথে বিদ্যমান খিটখিটে মেজাজ ও জীবনমানের প্রভাবসহ প্রধান প্রধান সমস্যা গুলো ফুটে উঠেছে।

ওয়ার্কশপের কেন্দ্রবিন্দুতে প্রধান তিন সমস্যা হিসেবে আলোকপাত করা হয়েছে নারী ও শিশুর স্বাস্থ্য ও সামাজিক ঝুঁকি , জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে প্রতিবন্ধীদের বিশেষ প্রকল্প ব্যবস্থা, লবণাক্তকতার সীমাহীন ক্ষতিতে অবস্থিত সবার জন্য নিরাপদ খাবার পানি নিশ্চিত করা।

নানামুখী গবেষণাধর্মী আলোচনায় ফুটে উঠে কালিগঞ্জ উপজেলার প্রতিবন্ধীদের কর্মে তৎপরতা তৈরিতে সম্ভাবনাময় পথগুলো।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency