1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালীগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনে অনিয়মের অভিযোগে ত্যাগী নেতাকর্মীদের মানববন্ধন - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

কালীগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনে অনিয়মের অভিযোগে ত্যাগী নেতাকর্মীদের মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা):

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২নং মৌতলা ইউনিয়ন শাখায় নবগঠিত কমিটিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে, ত্যাগী, নির্যাতিত,নাশকতা মামলার আসামী ও কারাবরণকারী বিএনপি নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও জামায়াত ঘরানার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ত্যাগী নেতাকর্মীরা সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় মৌতলা ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের ত্যাগী ও নির্যাতিত বিএনপির নেতৃবৃন্দর আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহাদাত আজম ও আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোফাজ্জল হোসেন পলাশ, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক শেখ মজিদ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ তহিনুর ইসলাম, সাবেক নেতা কাজী মইনুল ইসলাম ময়না, ফজলুর রহমান, বিএনপি নেতা জহরুল হক খোকন, মহসিন গাজী, সাইদুল ইসলাম, হেকমত আলী, কাজী আব্দুর রহিম, শামসুল বিশ্বাস, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক হাসান ও আব্দুল লতিফ জাকির হোসেন প্রমুখ। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ত্যাগী নেতাকর্মী, সাবেক ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে যারা বিএনপির দুঃসময়ে থেকেও দলকে আগলে রেখেছেন, মামলা-হামলা মোকাবিলা করেছেন, জেল খেটেছেন— তাদের বাদ দিয়ে কিছু স্বার্থান্বেষী মহল আওয়ামী লীগ ও জামায়াত ঘরানার লোকদের নিয়ে কমিটি গঠন করেছে।

এটি দলের জন্য লজ্জাজনক ও আত্মঘাতী সিদ্ধান্ত। তারা আরও বলেন, “এই কমিটি আমরা মানি না, মানব না। যতক্ষণ পর্যন্ত ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন না হবে, ততক্ষণ আন্দোলন চলবে। বক্তারা কেন্দ্রীয় ও জেলা বিএনপির প্রতি আহ্বান জানান— মৌতলা ইউনিয়ন বিএনপির বিতর্কিত কমিটি অবিলম্বে বাতিল করে ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাদের দিয়ে পুনর্গঠন করতে।মানববন্ধন শেষে ত্যাগী নেতৃবৃন্দ বলেন, “আমরা দলকে ভালোবাসি, কিন্তু যারা আওয়ামী লীগ ও জামায়াতের সঙ্গে আঁতাত করে বিএনপিকে দুর্বল করতে চায়, তাদের মুখোশ আমরা জনগণের সামনে উন্মোচন করব।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency