1. backup@wordpress.org : backup_manager :
  2. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  3. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  4. gregor4740@gmail.com : Gregor :
  5. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  6. admin@wordpress.com : root :
  7. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালীগঞ্জে বিএনপির উদ্যোগে রক্তাক্ত জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুথন দিবসের ২য় বছর উদযাপনে গণমিছিল অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ-
সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনের পর্ব সম্পন্ন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে লাঞ্ছিত করার অভিযোগ: চিকিৎসকের পেশাগত আচরণ, নৈতিকতা ও মৌলিক অধিকারের প্রশ্ন খেশরার কলাগছিতে নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব সাতক্ষীরার অন্ত কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ মোল্লাহাটে  আজব এক যন্ত্র দিয়ে চলছে রোগ নির্ণয় :  প্রতারণা চালিয়ে যাচ্ছেন এক ভুয়া চিকিৎসক   :  কালিগঞ্জের কৃষ্ণনগরে বৃদ্ধের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ মোজাহার মেমরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন মোঃ আখতারুজ্জামান বাপ্পি জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য কালিগঞ্জ উপজেলার প্রস্তুতি সভা দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম নতুন কমিটি গঠন জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ মাতৃত্ব ও নবজাতকের সুরক্ষায় তেলেখালি কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি সুদীপ্ত কুমার সম্মাননা স্মারক পেলেন

কালীগঞ্জে বিএনপির উদ্যোগে রক্তাক্ত জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুথন দিবসের ২য় বছর উদযাপনে গণমিছিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

রক্তাক্ত জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দ্বিতীয় বছর উদযাপন উপলক্ষে কালীগঞ্জে বিএনপি’র বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫ টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে ও গণ মিছিলের আগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক জিএম রবিউল্লাহ বাহার, কুশুলিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমান হাসান, উপজেলা তাতীদলের সভাপতি শরীফ আব্দুর রাজ্জাক প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলার কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামান। এ সময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা: শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, সহ উপজেলা বিএনপি ও ১২টি ইউনিয়ান বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে উপজেলা বিএনপি কার্যালয় এর সামনে থেকে রক্তাক্ত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ২য় বছর উদযাপন উপলক্ষে এক বিশাল আনন্দ মিছিল বাহিরে হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency