1. backup@wordpress.org : backup_manager :
  2. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  3. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  4. gregor4740@gmail.com : Gregor :
  5. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  6. admin@wordpress.com : root :
  7. support@wordpless.org : WordPress Support : WordPress Support
মাতৃত্ব ও নবজাতকের সুরক্ষায় তেলেখালি কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি সুদীপ্ত কুমার সম্মাননা স্মারক পেলেন - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ-
সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনের পর্ব সম্পন্ন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে লাঞ্ছিত করার অভিযোগ: চিকিৎসকের পেশাগত আচরণ, নৈতিকতা ও মৌলিক অধিকারের প্রশ্ন খেশরার কলাগছিতে নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব সাতক্ষীরার অন্ত কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ মোল্লাহাটে  আজব এক যন্ত্র দিয়ে চলছে রোগ নির্ণয় :  প্রতারণা চালিয়ে যাচ্ছেন এক ভুয়া চিকিৎসক   :  কালিগঞ্জের কৃষ্ণনগরে বৃদ্ধের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ মোজাহার মেমরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন মোঃ আখতারুজ্জামান বাপ্পি জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য কালিগঞ্জ উপজেলার প্রস্তুতি সভা দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম নতুন কমিটি গঠন জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ মাতৃত্ব ও নবজাতকের সুরক্ষায় তেলেখালি কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি সুদীপ্ত কুমার সম্মাননা স্মারক পেলেন

মাতৃত্ব ও নবজাতকের সুরক্ষায় তেলেখালি কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি সুদীপ্ত কুমার সম্মাননা স্মারক পেলেন

  • আপডেট সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৩৬ টি কমিউনিটি ক্লিনিক এর মধ্যে নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের সুরক্ষায় গর্ভবতী মায়েদের পরামর্শ প্রদান ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণের স্বীকৃতি স্বরূপ তেলেেখালি কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি সুদীপ্ত কুমার ঘোষ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ডালিয়া আক্তার সাথী এর পক্ষ থেকে সুদীপ্ত কুমার ঘোষ, সিএইচসিপি, তেলিখালী সিসি, কালিগঞ্জ, সাতক্ষীরা -কে অনুপ্রেরণাময়ী সম্মাননা স্মারক ও স্মারক উপহার জুন -২০২৬ তুলে দেওয়া হয়। উপজেলার রতনপুর ইউনিয়নের তেলেখালি কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি সুদীপ্ত কুমার ঘোষ জানান আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কৃতজ্ঞতা চিত্তে গ্রহণ করছি। এটা আমার চাকুরী জীবনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিক্রমা কর্মকর্তা স্যারের নিকট হতে বড় একটা পাওয়া। আমি বিশ্বাস করি ভালো কাজ ও ভালো উদ্দেশ্য থাকলে কিছু করা যায়।আজ তার বাস্তব প্রমান পেলাম।মাসিক সমন্বয় সভা শেষে স্যার যখন উপজেলার মধ্যে আমারকে পুরস্কৃত করলেন তখন বুঝলাম সত্যিই আমি খুবই আনন্দিত।

সুদীপ্ত আরো জানায় সে সবসময় কমিউনিটি ক্লিনিকে যথোপযুক্ত সেবার মাধ্যমে কাজ করে যেতে পাড়া নিজের সদিচ্ছা ও আন্তরিক উদ্যোগ যথেষ্ট । সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ডালিয়া আক্তার সাথী,হাসপাতালে আর এম ও মোঃহাবিবুল্ল্যাহ, এমটিইপি মোঃ মশিউর রহমান , হাই মোঃ নাজিম উদ্দীন , ঝর্ণা সরকার পরিসংখ্যানবিদ নাজমা পারভীন AHI রতনপুর সহ সকল AHI সহ সিএইচসিপি বৃন্দ। তেলিখালী কমিউনিটি ক্লিনিক এর পক্ষ এ ধরনের সম্মাননা পাওয়ায় কমিউনিটি ক্লিনিক এর সকল আনন্দিত। কোন কাজের স্বীকৃতি পাওয়া মানুষকে আরো দায়িত্বশীল করে তোলে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency