1. backup@wordpress.org : backup_manager :
  2. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  3. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  4. gregor4740@gmail.com : Gregor :
  5. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  6. admin@wordpress.com : root :
  7. support@wordpless.org : WordPress Support : WordPress Support
মোল্লাহাটে  আজব এক যন্ত্র দিয়ে চলছে রোগ নির্ণয় :  প্রতারণা চালিয়ে যাচ্ছেন এক ভুয়া চিকিৎসক   :  - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ-
সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনের পর্ব সম্পন্ন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে লাঞ্ছিত করার অভিযোগ: চিকিৎসকের পেশাগত আচরণ, নৈতিকতা ও মৌলিক অধিকারের প্রশ্ন খেশরার কলাগছিতে নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব সাতক্ষীরার অন্ত কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ মোল্লাহাটে  আজব এক যন্ত্র দিয়ে চলছে রোগ নির্ণয় :  প্রতারণা চালিয়ে যাচ্ছেন এক ভুয়া চিকিৎসক   :  কালিগঞ্জের কৃষ্ণনগরে বৃদ্ধের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ মোজাহার মেমরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন মোঃ আখতারুজ্জামান বাপ্পি জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য কালিগঞ্জ উপজেলার প্রস্তুতি সভা দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম নতুন কমিটি গঠন জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ মাতৃত্ব ও নবজাতকের সুরক্ষায় তেলেখালি কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি সুদীপ্ত কুমার সম্মাননা স্মারক পেলেন

মোল্লাহাটে  আজব এক যন্ত্র দিয়ে চলছে রোগ নির্ণয় :  প্রতারণা চালিয়ে যাচ্ছেন এক ভুয়া চিকিৎসক   : 

  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, বাগেরহাট:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সোমবার (১০ আগষ্ট) সরেজমিনে গিয়ে দেখা যায় আজব এক যন্ত্র ল্যাপটপ কম্পিউটারের সংযুক্ত করে চিকিৎসা সেবার নামে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সরলতাকে পুঁজি করে প্রতারণা চালিয়ে যাচ্ছেন এক ভুয়া চিকিৎসক।    রোগ নির্ণয় করছেন ভুয়া চিকিৎসক হাজ্জাজ মোল্লা ।
তার ওপর ভিত্তি করে দিচ্ছেন চিকিৎসা ও ঔষধ। তার লেখা ঔষধ বাজারের কোন ফার্মেসি থেকে কিনলে হবে না, কিনতে হবে তার ই ফার্মেসি থেকে।
সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা ডিপ্লোমা ডাঃ মোঃ হাজ্জাজ মোল্লা। কসমেটিক ডিভাইস দ্বারা মুসলমানি, নাক কান গলা, বাত ব্যথা, চর্মরোগ যৌন, এজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, শিশু ও স্ত্রী রোগে বিশেষ অভিজ্ঞ। অথচ নামের আগে ডাক্তার শব্দটি ব্যবহার করতে হলে এমবিবিএস, বিডিএস, অথবা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল থেকে সনদ নিতে হয়।

নামের আগে ডাক্তার ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। কোন প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা করেছেন তার নাম ও বলতে পারেননি। দেখাতে পারেনি কোন প্রাতিষ্ঠানিক সনদ।
অনুসন্ধানে জানা যায় তিনি মুলত ঔষধ কোম্পানীতে এস আর হিসেবে চাকরি করতেন। পরবর্তীতে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে গ্রাম্য চিকিৎসক হিসেবে ডিপ্লোমা প্রশিক্ষণ নিয়ে গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া উপজেলায় চরগোশলি রোড সংলগ্ন নীলফা বাজারে ও বোলআট উপজেলার চরফুলিয়া বাজারে দুটি চেম্বার খুলে বসেন। এরপর থেকেই চলছে চিকিৎসা বাণিজ্য।

সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি প্রাইমারি হেল্থ কেয়ার (গাপালগঞ্জ) এল এম এফ জাহানারা নামে এক ব্যক্তির সাথে মুঠো ফোনে কথা বলিয়ে দেন। তিনি বলেন হাজ্জাজ মোল্লা আমাদের প্রতিষ্ঠান থেকে এক বছরের গ্রাম্য ডাক্তার প্রশিক্ষণ নিয়েছেন তবে প্রেসক্রিপশ প্যাড তৈরি বা নিজের নামে ডাক্তার ব্যবহার করার কোন সুযোগ নেই।
এ বিষয়ে বাগেরহাট জেলা সিভিল সার্জন ডাঃ আ.স.মো মাহবুবুল আলম বলেন বাগেরহাট জেলার অনেক জায়গাতেই এমন কিছু ডাক্তার তৈরি হয়েছে বলে আমারা অভিযোগ পাচ্ছি, অতি শীঘ্রই এ সমস্ত ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency