1. backup@wordpress.org : backup_manager :
  2. c4ihe86muijb@dailykakshiyali.com : c4ihe86muijb :
  3. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  4. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  5. gregor4740@gmail.com : Gregor :
  6. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  7. admin@wordpress.com : root :
  8. support@wordpless.org : WordPress Support : WordPress Support
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে লাঞ্ছিত করার অভিযোগ: চিকিৎসকের পেশাগত আচরণ, নৈতিকতা ও মৌলিক অধিকারের প্রশ্ন - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ-
কমিটির পরিচিতি, বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের প্রীতিভোজে মুখর কালিগঞ্জে দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ​কালীগঞ্জে ড্রিংকিং ওয়াটার পানির প্লান ব্যবসায়ীদের সাথে সাতক্ষীরা ৩ আসনের এমপি হাফেজ মুহা: রবিউল বাশারের সাথে মতবিনিময় সভা কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ, স্বজনদের উদ্বেগ কালিগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যমুনার খালে দুর্ঘটনায় ট্রলি সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনের পর্ব সম্পন্ন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে লাঞ্ছিত করার অভিযোগ: চিকিৎসকের পেশাগত আচরণ, নৈতিকতা ও মৌলিক অধিকারের প্রশ্ন খেশরার কলাগছিতে নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব সাতক্ষীরার অন্ত কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ মোল্লাহাটে  আজব এক যন্ত্র দিয়ে চলছে রোগ নির্ণয় :  প্রতারণা চালিয়ে যাচ্ছেন এক ভুয়া চিকিৎসক   : 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে লাঞ্ছিত করার অভিযোগ: চিকিৎসকের পেশাগত আচরণ, নৈতিকতা ও মৌলিক অধিকারের প্রশ্ন

  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক :

জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা ৭৮ বছরের এক প্রবীণ মানুষ, সড়ক দুর্ঘটনায় রক্তাক্ত শরীর নিয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। এই বয়সে এবং এমন মুমূর্ষু অবস্থায় চিকিৎসকের কাছে রোগীর পরিবার আশা করে একটু সহানুভূতি, একটু আশ্বাসের বাণী। কিন্তু সেই আশার সলতেটুকু এক নিমেষে নিভিয়ে দিল দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের অশালীন আচরণ ও চরম ঔদ্ধত্য।

​সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাঃ মোঃ আসাদুজ্জামানের (৩৭তম বিসিএস, স্বাস্থ্য) বিরুদ্ধে উঠেছে রোগীর স্বজনকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং মারধরের উদ্দেশ্যে তেড়ে যাওয়ার মতো মারাত্মক অভিযোগ।

​ঘটনার বিবরণী থেকে জানা যায়, শ্যামনগরে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত অবস্থায় বৃদ্ধ কাজী আবু বকরকে হাসপাতালে ভর্তি করা হয়। দু পায়ে জখম, হাড়ে আঘাত, এক পায়ের পাতার উপরের মাংস কেটে বাদ দেয়া হয়েছে। রোগীর দরকার আরো নিবিড় পরিচর্যা।

গত রবিবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে তাঁকে দেখতে যান তাঁর জামাতা শেখ আব্দুর রহমান। কিন্তু অবাক করার ব্যাপার কোন পরামর্শ ছাাড়াই রুগীকে অশোভন আচরণ করে বের করে দেয়া হচ্ছে হাসপাতাল থেকে। শারীরিক অবস্থার তোয়াক্কা না করে দ্রুত রিলিজ দিয়ে বিদায় করাই যেন ছিল চিকিৎসকের প্রধান লক্ষ্য। এ নিয়ে কথা বলতে গেলেই কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই ক্ষিপ্ত হয়ে ওঠেন ডাঃ আসাদুজ্জামান।

​হৃদয়বিদারক ও ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী শেখ আব্দুর রহমান বলেন,

​”আমার ৭৮ বছর বয়সী বৃদ্ধ শ্বশুর রক্তাত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই মানুষটির এখন সবচেয়ে বেশি প্রয়োজন সান্ত্বনা আর চিকিৎসকের সহমর্মিতা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ডাক্তার আসাদুজ্জামানের ব্যবহারে সরকারি সেবা দেওয়ার ন্যূনতম মানসিকতা ছিল না। রোগীর পরিজনকে ‘তুই’ ডেকে কথা বলা, গালি দেওয়া বা চিকিৎসা না দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা—এগুলো স্বৈরাচারী মনোভাব ছাড়া আর কিছু নয়। চলছে আগস্ট মাস, স্বৈরাচার পতনের মাস। কিন্তু মানুষের মনের গহীনে যদি এমন স্বৈরাচারী মনোভাব লুকিয়ে থাকে, তবে তা দূর করবে কে?”

 

​বিচারহীনতার আশঙ্কায় ভুক্তভোগীরা, জোর তদবিরে অভিযুক্ত

​ঘটনার পর ভুক্তভোগী শেখ আব্দুর রহমান সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে হাসপাতাল পরিচালকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। হাসপাতালের পরিচালক ডাঃ শেখ কুদরতি খোদা তদন্ত কমিটি গঠন ও কঠোর প্রশাসনিক ব্যবস্থার আশ্বাস দিলেও বাস্তবে দৃশ্যমান কোনো পদক্ষেপ এখনো মেলেনি।

​অন্যদিকে অভিযোগ উঠেছে, নিজেকে ‘শুদ্ধাচারী’ প্রমাণ করতে ব্যাকুল হয়ে পড়েছেন অভিযুক্ত চিকিৎসক আসাদুজ্জামান। নিজের দোষ ঢাকতে আত্মীয়তার সূত্র (শালা, খালু, দুলাভাই) ও প্রভাবশালী মহলের মাধ্যমে অলিখিত তদবিরের জোর প্রচেষ্টা চালাচ্ছেন তিনি।

​প্লেটোর বিখ্যাত সংলাপে দার্শনিক সক্রেটিসের একটি চিরায়ত উক্তি স্মরণ করিয়ে দেয়:

“মানুষের যদি সাধন করার মতো মহৎ কাজ থাকে, তবে তার সামনে বড় প্রশ্ন জীবন কিংবা মৃত্যু নয়। তার বিবেচনার একমাত্র বিষয় হওয়া আবশ্যক—আপন কাজ সাধন করার জন্য সে কোথাও কোনো অন্যায় কিংবা অপকর্মের আশ্রয় গ্রহণ করল কিনা।”

 

​কিন্তু একজন চিকিৎসকের মহৎ পেশায় থেকে যদি অন্যায়ের আশ্রয় নিয়ে রোগীকে লাঞ্ছিত করতে হয়, তবে চিকিৎসা ব্যবস্থার নৈতিক ভিত্তিটাই ধসে পড়ে।

​আচরণগত দুর্ভিক্ষে আস্থা হারাচ্ছে সরকারি চিকিৎসা ব্যবস্থা

​সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এমন ‘আচরণগত দুর্ভিক্ষে’ অতিষ্ঠ হয়ে অনেক সাধারণ ও অসহায় মানুষ বাধ্য হয়ে সুচিকিৎসার খোঁজে হাত বাড়াচ্ছেন ব্যয়বহুল বেসরকারি ক্লিনিক বা হাসপাতালের দিকে। সরকারি চিকিৎসকদের এমন চরম দায়িত্বজ্ঞানহীনতা বজায় থাকলে সাধারণ মানুষের শেষ ভরসাস্থল সরকারি হাসপাতালগুলো যে চরম কোণঠাসা হয়ে পড়বে, তা সুনিশ্চিত।

​সংবিধান, প্রবীণ নাগরিকের অধিকার ও টেকসই স্বাস্থ্যসেবা

​বাংলাদেশের সংবিধানের ১৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অন্ন, বস্ত্র, বাসস্থানের সাথে সাথে ‘চিকিৎসা’ প্রতিটি নাগরিকের অন্যতম মৌলিক অধিকার। এই অধিকার বাস্তবায়নে সরকার প্রতি বছর জনগণের করের কোটি কোটি টাকা খরচ করে মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা করছে।

​একজন দেশের প্রবীণ নাগরিক (Senior Citizen), যিনি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে চিকিৎসাসেবা পাওয়ার সাংবিধানিক অধিকার রাখেন, তাঁকে অবহেলা ও লাঞ্ছনার শিকার হতে হওয়া সমগ্র চিকিৎসা ব্যবস্থার জন্য এক কলঙ্কজনক অধ্যায়।

​প্রবীণ রোগী ও স্বজনদের প্রতি চিকিৎসকের পেশাগত ও আইনি বাধ্যবাধকতা

  • শ্রদ্ধা ও বিনয়: একজন ৭৮ বছর বয়সী প্রবীণ নাগরিককে ‘তুই-তোকারি’ বা অপমানজনক ভাষায় সম্বোধন করা পেশাগত শিষ্টাচার ও সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয়।
  • ধৈর্য ও মানসিক সমবেদনা: মুমূর্ষু রোগীর স্বজনেরা স্বাভাবিকভাবেই চরম মানসিক উদ্বেগে থাকেন। চিকিৎসকের একটি শান্ত ও সান্ত্বনাদায়ক বাক্য অর্ধেক রোগ ভালো করে দিতে পারে, অথচ সেখানে দুর্ব্যবহার আগুনে ঘি ঢালার মতো কাজ করে।
  • পেশাগত শৃংখলা (Code of Ethics): বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) এবং সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী রোগীর প্রতিনিধিকে মৌখিক বা শারীরিক লাঞ্ছনা করা শাস্তিযোগ্য ‘অসদাচরণ’ (Misconduct)।

​জনগণের করের টাকায় চালিত সেবা খাতে কোনো কর্মকর্তার ব্যক্তিগত ঔদ্ধত্য বা স্বৈরাচারী মানসিকতা মেনে নেওয়া যায় না। সচেতন সচেতন নাগরিক সমাজ ও ভুক্তভোগী পরিবার অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী চিকিৎসকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোড় দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency